• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
বুধবার, মার্চ ৪, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home আন্তর্জাতিক

যে ৫ টি কারণে এবারও জিততে পারেন ট্রাম্প

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
১৬ অক্টোবর ২০২০
in আন্তর্জাতিক
0
76
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ৩ নভেম্বর। আগাম নির্বাচনী জরিপগুলোতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের এগিয়ে থাকার আভাস মিলেছে। করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতা ও নানা কারণে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবার পরাজয়ের কথা বলছেন মার্কিন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

ADVERTISEMENT

মার্কিন নির্বাচন নিয়ে ন্যাট সিলভার ফাইভ থার্টিএইট ডটকমের ব্লগ সম্প্রতি এক জরিপের ফল প্রকাশ করেছে। তাতে বাইডেনের জয়ের সম্ভাবনা ৮৭ শতাংশ। আর ডিসিশন ডেস্ক এইচকিউ জরিপে বর্ষীয়ান এই রাজনীতিকের জয়ের সম্ভাবনা ৮৩.৫ শতাংশ।

জরিপের ফলগুলো সত্যি হলে বাইডেন হবেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। একই সঙ্গে জরিপের ফলগুলো মনে করিয়ে দিচ্ছে গত নির্বাচনের ঘটনাগুলো। তখন এমন কোনো জরিপ ছিল না যে, যেখানে পিছিয়ে ছিলেন তখনকার ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন। কিন্তু সব কিছু পাল্টে যায় ভোটে। হিলারির বিপক্ষে ভূমিধস জয় পেয়ে মার্কিন প্রেসিডেন্ট হন ট্রাম্প।

ADVERTISEMENT

এবারও কি আগের নির্বাচনের পুনরাবৃত্তি করবেন ট্রাম্প? হ্যাঁ, জানুয়ারিতে যদি রিপাবলিকান এই নেতাকে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে দেখা যায়, তা হলে এই জয়ের পেছনে থাকতে পারে পাঁচটি কারণ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।

নতুন কোনো অক্টোবর চমক

চার বছর আগে গত নির্বাচনের ১১ দিন আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক জেমস কোনি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে গুরুতর অভিযোগের কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করেছিলেন, এমন অভিযোগে তদন্ত শুরু করে এফবিআই।

এমন কোনো ঘটনা ট্রাম্পকে এবার নির্বাচনে হার থেকে বাঁচাতে পারে বলে বিবিসির খবরে বলা হয়। তবে তেমন কিছু ঘটেনি এখন পর্যন্ত। উল্টো ট্যাক্স না দেয়ার খবরে বিড়ম্বনায় পড়েছেন ট্রাম্প।

চূড়ান্ত বিতর্কে ভালো করতে পারলে

প্রথম বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প ভালো করতে পারেননি, সেটি সবাই বলছে। এবার বলা হচ্ছে– যুক্তরাষ্ট্রজুড়ে উপশহরীয় এলাকায় বসবাসকারী নারীরা এবারের ভোটে বড় ভূমিকা রাখবে। সে ক্ষেত্রে বিতর্কে ট্রাম্পের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ওই নারীদের কাছে ভালো লাগার কথা নয়।

ADVERTISEMENT

এর পরও ২২ অক্টোবর তৃতীয় ও চূড়ান্ত বিতর্কে যদি ট্রাম্প অসাধারণ পারফরম্যান্স দেখাতে পারেন, তা হলে মোড় ঘুরে যেতে পারে। এদিকে দ্বিতীয় বিতর্ক বাতিল হয়েছে।

জরিপগুলো ভুল হলে

বাইডেনের ডেমোক্র্যাট দলের হয়ে প্রার্থিতা নিশ্চিতের পর থেকেই দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় জরিপ গোষ্ঠীগুলো ট্রাম্পের চেয়ে তাকে এগিয়ে রাখছে। এমনকি যেসব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে, সেসব অঙ্গরাজ্যেও বাইডেনকে এগিয়ে রাখা হচ্ছে। জনমত বিবেচনায় এসব জরিপের ফল দেয়া হচ্ছে যদিও প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের ভোটই সব নির্ধারণ করে না। ইলেক্টোরালদের ভোটে গিয়ে এসব জরিপ ভুলও প্রমাণিত হতে পারে।

দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোটের ফল

আগাম জরিপগুলোতে পিছিয়ে থাকলেও ট্রাম্প প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে যদি কিছুটা ভালো করতে পারেন, ফল ঘুরে যেতে পারে। গতবার মিশিগান ও উইসকনসিনে অল্প ব্যবধানে জয় পান ট্রাম্প। এবার এ দুটি অঙ্গরাজ্যে ট্রাম্পের অবস্থান ভালো নয় বলে জরিপ বলছে। পেনসিলভানিয়া ও ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোটে নিজেকে এগিয়ে নিয়ে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প। জনগণের ভোটের চেয়ে ইলেক্টোরাল কলেজ ভোটে ট্রাম্পের অবস্থান কিছুটা ভালো বলে ধরা হচ্ছে।

হোয়াইট হাউসের দখল নিতে হলে ৫৩৮ ইলেক্টোরাল ভোটের ২৭০টি পেতে হয়। তবে দুজনই যদি ২৬৯টি করে ইলেক্টোরাল ভোট পান, সে ক্ষেত্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভের কাঁধে সিদ্ধান্ত নেয়ার দায় বর্তায়। স্বভাবতই ট্রাম্প সেখানে সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে।

বাইডেন প্রচারে তালগোল পাকালে

এখন পর্যন্ত নির্বাচনী প্রচার ভালোভাবে চালিয়ে যাচ্ছেন জো বাইডেন। কিন্তু করোনাভাইরাস প্রাদুর্ভাব বা অন্য কোনো কারণে শেষ মুহূর্তে যদি ডেমোক্র্যাটিক এই প্রার্থী তালগোল পাকিয়ে বসেন, তা হলে পোয়াবারো হতে পারে ট্রাম্পের।

বাইডেন এমনিতেই অনেকটা প্রচারবিমুখ। হঠাৎ বড় ভুল সিদ্ধান্ত নেয়ার প্রবণতা দেখা যায়, সমস্যায় পড়তে পারেন সেসব জায়গা এড়িয়ে চলা লোক। বাইডেন শেষ দিকে না এমন কোনো কাণ্ড করে বসেন, যা তাকে পিছিয়ে দেয়! যদিও বাইডেন এখন পর্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রচার চালাচ্ছেন। অবশ্য শেষ সময়টায় সময়ের বিপরীতে দৌড়াতে হবে তাদের।

তবে টানা নির্বাচনী প্রচারের ফলে বয়সের কারণে ইদানীং অনেকটাই ক্লান্ত দেখাচ্ছে বাইডেনকে। বয়সের কারণে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রেসিডেন্ট হিসেবে তার শারীরিক সক্ষমতা আছে কিনা।

অন্যদিকে এই সম্ভাবনা নেই ট্রাম্প শিবিরে। এ ছাড়া ক্ষমতাসীন থাকায় হোয়াইট হাউসের পুরো সুবিধা নিয়েই পুরোদমে প্রচার চালাচ্ছেন তারা। শেষ সময়টায় বাইডেন শিবিরে কোনো সমস্যা হলে তা এগিয়ে নিয়ে যেতে পারে ট্রাম্পদের।

Total Page Visits: 384 - Today Page Visits: 2
ADVERTISEMENT
Previous Post

মধ্যবর্তী নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রীর পথ নেই: ডা. জাফরুল্লাহ

Next Post

যুক্তরাষ্ট্রে আরও ৬৬ হাজার করোনা শনাক্ত

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

যুক্তরাষ্ট্রে আরও ৬৬ হাজার করোনা শনাক্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 138 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In