• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home ইউকে

কাফনের কাপড়ে নির্বাচনী মাঠে বিএনপি প্রার্থী

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
১৮ অক্টোবর ২০২০
in ইউকে
0
47
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

সময় যতই ঘনিয়ে আসছে বরিশালের বাকেরগঞ্জ ‍উপজেলার কলসকাঠী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের মাঠ ততই উত্তপ্ত হয়ে উঠছে। গতকাল শনিবার আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে উভয় দলের কার্যালয় ভাঙচুর ও আহত হওয়ার মধ্যদিয়ে ভোটের দিনের পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠিত ইউনিয়নের সাধারণ ভোটাররা।

কেবল চেয়ারম্যান পদে ভোটগ্রহণের কারণে উভয় দলের কর্মী-সমর্থকরা সরাসরি চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগসহ অন্যান্য কর্মকাণ্ড নিয়ে সারাক্ষণ ব্যস্ত। উভয় প্রার্থীর কর্মী-সমর্থকদের মোটরসাইকেল মহড়ায় বিগত দিনগুলোতে নির্বাচনের মাঠ কিছুটা ঠাণ্ডা থাকলেও শেষ মুহূর্তে এসে উত্তাপ ছড়িয়ে যায়। তবে বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করেছেন- সুষ্ঠু পরিবেশে ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তারা বলছেন, ভোট কেন্দ্রে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে, শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর এবং ছেলে ও ভাতিজাকে কুপিয়ে আহত করার পর রোববার কাফনের কাপড় পরে নির্বাচনী অফিসে অবস্থান নিয়েছেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন হাওলাদার। আজ সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত (প্রতিবেদন লেখা পর্যন্ত) তিনি একাই নির্বাচনী কার্যালয়ে অবস্থান করেছেন। আগামী মঙ্গলবার উপ-নির্বাচনের দিন পর্যন্ত তিনি তার এই অবস্থান কার্যক্রম চালিয়ে যাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

শওকত হোসেন হাওলাদার অভিযোগ করেন, বিএনপির নির্বাচনী অফিসে শনিবার হামলা ও ভাঙচুর চালিয়ে ওই রাতেই আওয়ামী লীগ প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারের লোকজন নিজেরাই আওয়ামী লীগ অফিসও ভাঙচুর করে। এরপর তা বিএনপির নেতাকর্মীদের ওপর দোষ চাপিয়ে শতাধিক নেতাকর্মীর নামে থানায় অভিযোগ দেওয়া হলে গ্রেপ্তার ও হামলা আতঙ্কে তারা এখন এলাকা ছাড়া।  তাই তিনি রোববার একাই নির্বাচনী কার্যালয়ে আসেন।

বিএনপির এই প্রার্থী বলেন, শনিবার সন্ধ্যায় বাকেরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা কলসকাঠী ইউপি উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর চালান। হামলায় বিএনপি-যুবদলের পাঁচজন নেতাকর্মী গুরুতর আহত হন। আহতরা হলেন-বিএনপির প্রার্থী শওকত হোসেন হাওলাদারের ছেলে কামাল হাওলাদার (৪৪), ভাতিজা সাইফুল ইসলাম (২৮), রাজা হাওলাদার (২৫), আরিফ তালুকদার (২২) ও সোহাগ (৩২)।

অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শনিবার বিএনপির লোকজন ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছে। এ সময় বিএনপি প্রার্থীর লোকজন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাঙচুর করেছে।’

ADVERTISEMENT
ADVERTISEMENT

স্থানীয় সূত্র জানিয়েছে, উপ-নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ এবং বিএনপি নেতাকর্মীদের এলাকা ছাড়া এবং বিএনপি প্রার্থীর কাফনের কাপড় পড়ে অবস্থান করার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভোটগ্রহণের দিন রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা।

এদিকে শনিবার রাতের সংঘর্ষের ঘটনায় রোববার সকাল থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ADVERTISEMENT

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘শনিবার আওয়ামী লীগ অফিসে ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। নির্বাচনের মাঠ শান্ত রাখার জন্য পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনীর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।’

বরিশাল জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মাদ নূরুল আলম বলেন, ‘দুই চেয়ারম্যান প্রার্থী তাদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ দিয়েছে। আমরা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। নির্বাচনে সকল ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা পরিস্থিতি এড়ানোর জন্য এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটপ্রয়োগ করতে পারে তার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

Total Page Visits: 337 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

ফ্লো ভ্যাকসিন করোনা প্রতিরোধে সহায়ক

Next Post

ব্যাটসম্যানদের দুর্বলতা ধরিয়ে দিলেন তামিম

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

ব্যাটসম্যানদের দুর্বলতা ধরিয়ে দিলেন তামিম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 138 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In