• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
বুধবার, মার্চ ৪, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home ইউকে

দেশে ক্ষতিগ্রস্ত লাখো পোশাকশ্রমিক

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
২০ অক্টোবর ২০২০
in ইউকে
0
43
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

করোনা ভাইরাস মহামারীর জেরে উল্টেপাল্টে গেছে গোটা বিশ্বের অর্থনীতি। যার বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইনখ্যাত পোশাক খাতেও। এক দিকে যেমন বাতিল হয়েছে কোটি কোটি টাকার কার্যাদেশ, তেমনি এই স্থবিরতার জেরে কাজ হারাতে হয়েছে অনেক শ্রমিককে। ফলে অনেক শ্রমিকই এই মহামারীর মধ্যে কষ্টে জীবননির্বাহ করছেন। পোশাক শ্রমিকদের এই দুরবস্থা নিয়ে গত রবিবার এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশের পোশাক খাতকে ঝুঁকিতে ফেলেছে। হঠাৎ করে জীবন-জীবিকা হরণ হওয়ায় চাপে পড়েছেন বহু কারখানার শ্রমিকরা।

ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT

প্রতিবেদনে আরও বলা হয়, তৈরি পোশাক বাংলাদেশের রপ্তানি আয়োর একটি প্রধান উৎস। অথচ এখানে কাজ করা শ্রমিকরা ঝুঁকির মধ্যে আছেন। মৌসুমী নামে ২২ বছর বয়সী এক শ্রমিক জানান, দীর্ঘ সময় বেকার থাকার পর গত জানুয়ারিতে তিনি একটি কারখানায় কাজ পান। মার্চ পর্যন্ত প্রতিমাসে সেখানে তিনি ১০ হাজার টাকা বেতন পেতেন; কিন্তু দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত মার্চে সব গার্মেন্ট কারখানা বন্ধের নির্দেশ দেয় সরকার। অবশ্য সীমিত জনবল নিয়ে এপ্রিলে আবার খোলে কারখানা; কিন্তু তখনে তিন মাস মৌসুমীকে কাজ থেকে বিরত রাখা হয়। এর পর ১ আগস্ট জানানো হয়, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সিএনবিসিকে মৌসুমী বলেন, বরখাস্তের কারণ হিসেবে কারখানা কর্তৃপক্ষ তখন শুধুই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা বলেছে।

একই রকম অভিজ্ঞতার সম্মুখীন দুলালী নামে ২২ বছর বয়সী আরেক শ্রমিক। এবিএ ফ্যাশন নামে একটি কারখানায় গত এপ্রিল পর্যন্ত তিনি ওভারটাইমসহ বেতন পেতেন ১১ হাজার টাকা; কিন্তু গত এপ্রিলে তিনি সেই কাজ হারান। এর পর থেকে দুলালী এখনো একটা কাজ পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। দুলালী জানান, তাকেও কারখানা কর্তৃপক্ষ বরখাস্তের আগে মহামারীর প্রাদুর্ভাবের মধ্যে নতুন কার্যাদেশ না আসার কথা বলা হয়েছে। এর কারণে মালিকপক্ষ কর্মীদের বেতন দিতে পারছিল না।

বর্তমানে নিজের আট বছর বয়সী মেয়েকে নিয়ে বসবাস করেন দুলালী। তিনি বলেন, আমরা এখন মারাত্মক সংকটের মধ্যে আছি। বাসাভাড়া বাকি পড়েছে ১৬ হাজার টাকা। বাধ্য হয়ে আমি বাড়ির মালিকের বাসায় রান্নার কাজ করছি। তা থেকে মাসে মাত্র ৫০০ টাকা বেতন পান। এখন সেটা দিয়ে কোনো মতে বেঁচে আছেন তারা।

মৌসুমী, দুলালীর মতো মোট ৬ পোশাক শ্রমিকের সঙ্গে ফোনে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন ফেডারেশনের মাধ্যমে কথা বলেছে সিএনবিসি। এই শ্রমিকদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, মহামারীর মধ্যে চাকরি যাওয়ার পর তারা কাজ পেয়েছেন। অন্যরা এপ্রিল বা মে মাস থেকে কাজ খুঁজে বেড়াচ্ছেন। তবে তারা সবাই অতিরিক্ত আর্থিক সংকটের মধ্যে আছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যেসব খুচরা ব্র্যান্ডের অর্ডার উৎপাদনে চলে গিয়েছিল সেগুলোসহ বেশির ভাগ কার্যাদেশই বাতিল হয়। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, করোনা ভাইরাসের কারণে তাৎক্ষণিকভাবে অন্তত ১১৫০টি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ৩১৮ কোটি ডলারের কার্যাদেশ বাতিলের রিপোর্ট করেছে। এ বছর মার্চ এবং জুনের মধ্যবর্তী সময়ে ২০১৯ সালের তুলনায় বাংলাদেশের তৈরি পোশাক খাত হারিয়েছে ৪৯০ কোটি ডলার। এ ছাড়া শেষ তিন থেকে চার মাসে বিজিএমইএর সদস্য কারখানাগুলো ৭১ হাজার শ্রমিককে ছাঁটাই করেছে।

বাংলাদেশের এই শ্রমিকদের নিয়ে পেন স্টেট ইউনিভার্সিটির শ্রম ও কর্মসংস্থানবিষয়ক অধ্যাপক মার্ক অ্যানার বলেন, এ শ্রমিকরা হলেন বাংলাদেশের সবচেয়ে বিপন্ন শ্রমিক। এর মধ্যে যুব শ্রমিক, নারী শ্রমিক বেশির ভাগই দেশের ভেতরে অভিবাসী হয়ে পড়েন। ফলে তারা গ্রামের বাড়ি ছেড়ে শহরে ছুটে আসেন। যাদের অনেকেরই কোনো সঞ্চয় থাকে না। তারা যা উপার্জন করেন তার ওপর ভর করে বেঁচে থাকতে হয়। তাই যখন এসব শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করা হয়, তখন তাৎক্ষণিকভাবে ক্ষতির মুখে পড়েন তারা। কখনো কখনো এসব শ্রমিকের গ্রামের বাড়িতে থাকা সদস্যরা তাদের ওপর নির্ভর করেন। তাই নানা দিক দিয়েই এই শ্রমিকরা ঝুঁকিতে থাকেন। এ জন্য তাদের কঠোর মূল্য দিতে হচ্ছে।

Total Page Visits: 346 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

রাখাইনে সু চি’র নেতৃত্বাধীন ৩ নেতাকে অপহরণ

Next Post

চীন ও তাইওয়ানের কূটনীতিকদের মধ্যে হাতাহাতি

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

চীন ও তাইওয়ানের কূটনীতিকদের মধ্যে হাতাহাতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 138 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In