ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Total Page Visits: 389 - Today Page Visits: 1
দ্য সান জানিয়েছে, লন্ডনের একটি হাসপাতালকে নভেম্বরের প্রথম সপ্তাহেই টিকা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ২ নভেম্বরে শুরু হওয়া সপ্তাহ থেকেই ব্রিটেনের সাধারণ নাগরিকদের উপর এই টিকার প্রয়োগ শুরু হতে পারে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।
অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে কোভিড টিকা তৈরির কাজ করছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। বিশ্বে টিকা তৈরির দৌড়ে সবচেয়ে আগে রয়েছে এই টিকা। পরীক্ষামূলক প্রয়োগের শেষ ধাপের কাজও চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, পরীক্ষামূলক প্রয়োগে প্রবীণদের ক্ষেত্রে অ্যান্টিবডি এবং টি-সেল তৈরিতে সবচেয়ে ভালো কাজ করছে বলে দাবি করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে। তবে সাবধান করে বলা হয়েছে, এখনও নিরাপদ বলে প্রমাণিত হয়নি টিকাটি। খুব শিগগিরই বিজ্ঞান বিষয়ক জার্নালে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হবে।
অক্সফোর্ডের টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের সময় ব্রিটেনে এক স্বেচ্ছাসেবীর অজানা রোগ দেখা দেওয়ায় সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে কয়েক দিন পরেই ফের চালু হয় ট্রায়াল। জুন মাসেই একটি রিপোর্টে উঠে এসেছিল, ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের উপর ভালো কাজ করছে অক্সফোর্ডের টিকা।
© 2022 MAH London News 24