• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home ইউকে

পরকীয়া ভেসে গেল সংসার, ছেলে হলো খুনি

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
২৯ অক্টোবর ২০২০
in ইউকে
0
49
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

পারভীন আক্তার। স্বামী ও তিন সন্তান নিয়ে সংসার তার। প্রায় ১০ বছর আগে মোবাইল ফোনের সূত্র ধরে ফজলুল হক রিপন নামে ১৬ বছর বয়সী এক কিশোরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন পারভীন। সেই কিশোরকে পাতানো ভাই হিসেবে পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয়ও করিয়ে দেন। ধীরে ধীরে পরিবারের সদস্যরা টের পেতে থাকেন যে, পারভীনের সঙ্গে রিপনের অনৈতিক সম্পর্ক রয়েছে। সঙ্গত কারণেই পারভীনের সংসারে শুরু হয় নানা রকম টানাপড়েন। স্বামী ও তিন সন্তান অনেক দিন ধরেই পারভীনকে এ পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। এদিকে ১০ বছরের ব্যবধানে কিশোর রিপন হয়ে যান যুবক। অন্যদিকে পারভীনের তিন শিশুসন্তানও বড় হয়ে যায়। এরই মধ্যে দুই মেয়ের বিয়েও হয়েছে। কিন্তু রিপনের সঙ্গে পারভীনের অনৈতিক সম্পর্ক বন্ধ হয়নি।

সর্বশেষ, ছেলে মো. নয়নের (২২) সামনেই প্রেমিক রিপনের সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত হন পারভীন। এ নিয়ে রিপন ও নয়নের মধ্যে বাগ্বিতণ্ডার জেরে রিপনকে ছুরিকাঘাত করেন নয়ন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় রিপনের। গত শুক্রবার রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের কনসালক্যাম্পে নয়নের ছুরিকাঘাতে খুন হন রিপন।

ADVERTISEMENT

এ ঘটনায় গত মঙ্গলবার কেরানীগঞ্জ থেকে নয়নকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। পরে তাকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ডিবি। জিজ্ঞাসাবাদে নয়ন জানায়, তার মায়ের পরকীয়ায় তাদের পুরো পরিবারটি তছনছ হয়ে গেছে। সন্তানদের ভবিষ্যৎ ও মান-সম্মানের কথা ভেবে তার বাবা সব মেনে নিয়েছিলেন।

ADVERTISEMENT

ডিবির মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের এডিসি আহসান খান আমাদের সময়কে বলেন, পল্লবীতে রিপন খুনের ঘটনায় মূল অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

ADVERTISEMENT

ডিবি কর্মকর্তাদের নয়ন জানিয়েছেন, তার বাবা একজন রিকশাচালক। তারা মিরপুর-১১ নম্বর সেকশনের কনসালক্যাম্পে একটি ছোট্ট কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিলেন। ওই একটি কক্ষেই নয়ন ও তার দুই বোন ছোট থেকে বড় হয়েছেন। পরিবারের হাল ধরতে কিশোর বয়স থেকেই বিভিন্ন কাপড়ের দোকানের কর্মচারীর কাজ করছিলেন নয়ন। বেতনের পুরো টাকা তিনি মায়ের হাতেই তুলে দিতেন। এর পরও তার মা পরিচিতদের কাছ থেকে ধারদেনা করতেন। সেই দেনাও শোধ করতে হতো নয়নের বাবাকে। শৈশব থেকেই নয়ন ও তার দুই বোন তাদের মায়ের পরকীয়ার বিষয়টি জানতেন। বাবার কথা ভেবে তাদের অনেক কষ্ট হতো। বাবার মতো তিনিও পরিবারের সম্মানের কথা ভেবে এত দিন চুপ ছিলেন।

রিপনকে ছুরিকাঘাত করার ঘটনা প্রসঙ্গে ডিবিকে নয়ন জানান, সেদিন দুপুরে তার মায়ের সঙ্গে দেখা করতে বাসায় আসেন রিপন। নয়ন তখন ঘরেই ঘুমে ছিলেন। তার বাবা পানি আনতে বাইরে গিয়েছিলেন। এ সময় অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন পারভীন ও রিপন। নয়নের ঘুম ভেঙে যায়। তিনি এর প্রতিবাদ করেন। এ কারণে নয়নকে মারধর করেন রিপন। পারভীন তখন রিপনের পক্ষ নেন। পরে নয়নের বাবা বাসায় এসে পুরো ঘটনা জানতে পারেন। এমন পরিস্থিতিতে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে আসেন এবং নয়ন ও রিপনের মধ্যে মিটমাট করে দেন। তবে নয়ন তা মন থেকে মেনে নিতে পারেননি। এর পর সন্ধ্যায় নয়নের বাবা তার রিকশায় করে রিপনকে এগিয়ে দিতে যান। এ সময় চলন্ত রিকশার আরোহী রিপনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান নয়ন।

ডিবি সূত্র জানায়, নয়ন জিজ্ঞাসাবাদে বলেছেন, রিপনকে ভয় দেখাতে ছুরিকাঘাত করেছিলেন তিনি। খুন করার কোনো ইচ্ছে তার ছিল না। এ কারণেই ছুরিকাঘাত করে পালিয়ে যান। তবে রিপনের বুকের স্পর্শকাতর স্থানে আঘাতটি লাগায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রিপনের ভাই নাজমুল হক পল্লবী থানায় হত্যা মামলা করেছেন। রিপন কারওয়ানবাজারের একটি বেসরকারি প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।

Total Page Visits: 310 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

রোগীদের জিম্মি: রাজধানীর ৩ হাসপাতাল সিলগালা, গ্রেপ্তার ৭

Next Post

ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরির হামলায় তিনজন নিহত 

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরির হামলায় তিনজন নিহত 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 138 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In