• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যেসব ক্ষমতা রয়েছে

Shipar Mahmud by Shipar Mahmud
৫ নভেম্বর ২০২০
in আন্তর্জাতিক, ফিচার নিউজ
0
61
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

কে হতে চলেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট– এই নিয়ে বিশ্বব্যাপী উত্তেজনার পারদ তুঙ্গে। এই অবস্থায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টকেও অনেক ক্ষমতাবান মনে করা খুবই স্বাভাবিক। আসলে কিন্তু তার ক্ষমতা সীমিত৷ জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে বাংলার এক রিপোর্ট থেকে জেনে নেই কি কি ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের।

মার্কিন সংবিধান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ চার বছর। কোনো প্রেসিডেন্ট দুইবারের বেশি নির্বাচিত হতে পারেন না। প্রেসিডেন্ট সরকার ও রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করেন এবং ফেডারেল প্রশাসন নিয়োগ করতে পারেন। যুক্তরাষ্ট্র কংগ্রেস আইন প্রণয়ন করার পর সেই আইন প্রয়োগের দায়িত্বও প্রেসিডেন্টের।

সরকারের প্রধান তিন শাখা

যুক্তরাষ্ট্রে সরকারের তিনটি প্রধান শাখা রয়েছে : বিচারবিভাগ, আইনপ্রনয়ন বিভাগ ও প্রশাসনিক বিভাগ। প্রেসিডেন্ট কোনো অপরাধীকে ক্ষমা করতে পারেন এবং ফেডারেল বিচারক মনোনীত করতে পারেন, কিন্তু তা সিনেট থেকে অনুমোদিত হতে হয়। প্রেসিডেন্ট মন্ত্রিসভার সদস্য ও রাষ্ট্রদূতও নিয়োগ দিতে পারেন, কিন্তু এসব নিয়োগেও সিনেটের অনুমোদন লাগে। এভাবে যুক্তরাষ্ট্রে আইনপ্রণয়ন বিভাগ প্রশাসনিক বিভাগের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে।

ADVERTISEMENT

স্টেট অব ইউনিয়নের ক্ষমতা

প্রেসিডেন্টকে কিছুদিন পরপর কংগ্রেসের কাছে রাষ্ট্র পরিচালনার বিষয়ে অবহিত করতে হয়। প্রেসিডেন্টের এই বক্তব্যকে ‘স্টেট অব ইউনিয়ন’ বলা হয়।

‘না’ বলতে মানা

প্রেসিডেন্ট কোনো আইনে ভেটো দিতে পারেন, বা ‘না’ বলতে পারেন। কিন্তু যদি কংগ্রেসের দুই কক্ষ, সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভের দুই-তৃতীয়াংশ কোনো আইন প্রণয়নের পক্ষে মত দেয় তাহলে প্রেসিডেন্টের ভেটো সত্ত্বেও আইন কার্যকর হতে পারে।

ADVERTISEMENT

পকেট ভেটো

মাঝেমাঝে প্রেসিডেন্ট কোনো আইন প্রণয়নকে একটি কৌশলে আটকে রাখতে পারেন। এই কৌশলকে বলা হয় ‘পকেট ভোটো’। এর মাধ্যমে প্রেসিডেন্ট কোনো আইন নিজের কাছে আটকে রাখতে পারেন। এর ফলে কংগ্রেসে অনুমোদিত হলেও প্রেসিডেন্টের কাছে আটকে থাকার কারণে আইনটি কার্যকর হতে পারে না। এই আইনের মতো অনেক বিষয়ে সংবিধান ও সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের ক্ষমতাকে স্পষ্ট করে নির্ধারিত করেনি।

নির্বাহী ক্ষমতা

প্রেসিডেন্টের আরেকটি বিখ্যাত ক্ষমতার নাম হচ্ছে ‘এক্সিকিউটিভ অর্ডার’ বা নির্বাহী ক্ষমতা। এর মাধ্যমে প্রেসিডেন্ট সরকারি কর্মকর্তাদের কোনো বিষয়ে নির্দেশ দিতে পারেন। কিন্তু তার মানে এই নয় প্রেসিডেন্ট যা খুশি তাই নির্দেশ দিতে পারেন। আদালত ইচ্ছে করলে এই নির্দেশ বাতিল করতে পারেন অথবা কংগ্রেস এই নির্দেশের বিপরীতে আরেকটি আইন প্রণয়ন করতে পারে।

চুক্তির ক্ষমতা

প্রেসিডেন্ট প্রয়োজন মনে করলে আরেকটি দেশের সাথে চুক্তি বাতিল করতে পারেন, কিন্তু সিনেটের দুই-তৃতীয়াংশের সমর্থন লাগবে।

ADVERTISEMENT

সামরিক বাহিনীর প্রধান

প্রেসিডেন্ট কমান্ডার ইন চিফ বা সামরিক বাহিনীর প্রধান, কিন্তু যেকোনো যুদ্ধ ঘোষণা করতে পারে কংগ্রেস। তবে এই নিয়মটি পুরোপুরি স্পষ্ট নয়। কারণ, কংগ্রেসের অনুমোদন ছাড়াও কিছু সময় প্রেসিডেন্ট সামরিক সংঘর্ষে সৈন্যদের অংশ নেওয়ার অনুমোদন দিতে পারেন।

অভিশংসন

প্রেসিডেন্ট যদি ক্ষমতার অপব্যবহার করেন বা কোনো অপরাধ করেন, তবে হাউজ অভ রিপ্রেজেন্টিটিভ তাকে সরানোর জন্য ইমপিচমেন্ট বা অভিশংসন শুরু করতে পারেন।

Total Page Visits: 341 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

ভোট গণনা বন্ধের দাবিতে ট্রাম্প সমর্থকদের মামলা

Next Post

ইতালিতে ফের রেডজোন

Shipar Mahmud

Shipar Mahmud

Next Post

ইতালিতে ফের রেডজোন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 138 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In