• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home ইউকে

ডায়ানাকে নিয়ে ফের বিতর্ক

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
১৯ নভেম্বর ২০২০
in ইউকে
0
96
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

মৃত্যুর বছর দুয়েক আগে বিবিসি প্যানারোমাকে ১৯৯৫ সালে ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার দেওয়া এক আলোচিত সাক্ষাৎকার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক মার্টিন বশির ভুয়া কাগজপত্র দেখিয়ে ওই সাক্ষাতকার নিয়েছিলেন। বিবিসি জানিয়েছে, এখন সেই সাক্ষাৎকারের সত্য অনুসন্ধানে তদন্ত করবে তারা। এ তদন্তকে ‘সঠিক পথের একটি পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন ডায়ানার ছেলে ও ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম।

১৯৯৫ সালে সম্প্রচারিত সেই সাক্ষাৎকারে ডায়ানা বলেছিলেন যুবরাজ চার্লসের সঙ্গে ভেঙে পড়া তার দাম্পত্যের কথা। ডায়ানার কথায় উঠে এসেছিল চার্লসের সঙ্গে ক্যামিলা পার্কারের দীর্ঘ প্রেমের কথা। পাশাপাশি ডায়ানা এও স্বীকার করেছিলেন যে, তিনি চার্লসের পাশাপাশি অন্য পুরুষের সঙ্গেও প্রণয়ে লিপ্ত। ডায়ানার ভাই অভিযোগ করে বলেছেন, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে ওই সাক্ষাৎকার দিতে রাজি করিয়েছিলেন বশির।

ডায়ানা ১৯৯৭ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। রাজপরিবারের বিবৃতিতে বলা হয়েছে, ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়াম এ তদন্তকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘স্বাধীন এ তদন্ত সঠিক পথের দিকে একটি পদক্ষেপ। এর মাধ্যমে অবশ্যই প্যানারোমা সাক্ষাৎকারের পেছনের সত্য ও বিবিসির সেই সময়কার সিদ্ধান্ত গ্রহণকারীদের পদক্ষেপের বিষয়টি সুরাহা হওয়া উচিত।’

বুধবার বিবিসি ঘোষণা দিয়েছে, দেশটির সবচেয়ে জ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত বিচারপতি লর্ড ডাইসনকে এ তদন্তের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। করপোরেশনের মহাপরিচালক ডিম ডেভি বলেছেন, ওই ঘটনা সম্পর্কে সত্য উদঘাটনে প্রতিশ্রুতিবদ্ধ বলেই বিবিসি স্বাধীন তদন্ত কমিশন তৈরি করেছে।

এ মাসের শুরুর দিকে ডায়ানার ভাই আর্ল স্পেনসার স্বাধীন তদন্তের দাবি জানান। বলেন, ডায়ানার সাক্ষাৎকার নিতে ‘চরম অসততার’ আশ্রয় নেওয়া হয়। যুক্তরাজ্যের ডেইলি মেইলে ছাপানো ডেভকে দেওয়া স্পেনসারের চিঠিতে বলা হয়েছে, বশির তাঁকে ব্যাংকের কিছু ভুয়া কাগজপত্র দেখিয়েছিলেন। যেখানে বলা হয়েছিল, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে রাজপরিবারের দুই জ্যেষ্ঠ সদস্যকে ডায়ানার গোপন তথ্য জানানোর জন্য অর্থ দেওয়া হয়েছে। আর এগুলো দেখার পরই স্পেনসার তাঁর বোন ডায়ানার সঙ্গে বশিরের সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিয়েছিলেন। আর্ল স্পেনসার বলেন, ‘ওসব কাগজ না দেখানো হলে আমার বোনের সঙ্গে বশিরের সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিতাম না।’

ADVERTISEMENT

ডেইলি মেইলকে দেওয়া আরেক সাক্ষাৎকারে স্পেনসার আরও অভিযোগ করেন, প্যানারোমার রিপোর্টার বশির তার সঙ্গে বৈঠকে রাজপরিবারের একাধিক জ্যেষ্ঠ সদস্যের বিরুদ্ধে একগুচ্ছ ভুয়া ও মানহানিকর অভিযোগ তুলে ধরেন। ডায়ানার কাছে পৌঁছাতে নিজেকে আরও বিশ্বস্ত হিসেবে তুলে ধরতেই এসব কাজ করেছিলেন বশির। ডায়ানার ব্যক্তিগত চিঠি খুলে ফেলা, গাড়ি বহরে নজরদারি এবং ফোনে আড়িপাতার মতো মিথ্যে তথ্য দিয়েছিলেন বশির।

ADVERTISEMENT
ADVERTISEMENT

বশির (৫৭) এখন বিবিসি নিউজের ধর্মবিষয়ক সম্পাদক। কিছুদিন আগে তার হার্ট সার্জারি হয়েছে। তিনি কোভিড–১৯ এও আক্রান্ত হয়েছিলেন। আর্ল স্পেনসারের অভিযোগ নিয়ে তাই তার কোনও মন্তব্য বিবিসির প্রতিবেদনে নেই।

প্যানারোমার সেই সাক্ষাৎকারে ডায়ানা বলেছিলেন, ‘বিয়েতে আমদের মধ্যে তিনজন ছিল।’ ডায়ানা এ কথার মাধ্যমে কামিলা পার্কারের সঙ্গে প্রিন্স চার্লসের সম্পর্ককে ইঙ্গিত করেছিলেন। আর যে সময় এই সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন তখন ডিভোর্স না হলেও তিনি প্রিন্স চার্লসের কাছে থেকে আলাদা থাকতেন। ডায়ানা মারা যান ১৯৯৭ সালের ৩১ আগস্ট। তখন তাঁর বয়স ছিল ৩৬। সাক্ষাৎকারটি প্রচারিত হয় ১৯৯৫ সালের ২০ নভেম্বর। এর কিছুদিন পরেই রানি দ্বিতীয় এলিজাবেথ প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানাকে চিঠি লিখে বিবাহবিচ্ছেদের আদেশ দেন।

Total Page Visits: 312 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

এবার অক্সফোর্ডের টিকা নিয়ে সুখবর

Next Post

এখানে মেয়রকে প্রশ্ন করুন

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

এখানে মেয়রকে প্রশ্ন করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 139 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিবৃতি

২২ ডিসেম্বর ২০২৫

Recent News

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিবৃতি

২২ ডিসেম্বর ২০২৫
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In