ইমিগ্রেশন ডেস্ক: সাম্প্রতিক কোর্ট অব আপিলের এক রায়ে বলা হয়েছে যে যদি হোম অফিস আবেদনকারীর নিয়োগকর্তার কাছে কোন তথ্য কিংবা কাগজপত্র চেয়ে থাকে, সেক্ষত্রে যদি নিয়োগকর্তা তা প্রেরণে ব্যর্থ হন ,তবে আবেদনটি বাতিল হয়ে যাবে।
উচ্চ আদালতের দায়ের করা তফাদার মামলার রায়ে আবেদনকারীর আপিলটি খারিজ করে দিয়েছে আদালত। উল্লেখ্য , জৈনিক তফাদার ২০১৮ সালে টিয়ার ২ এর অধীনে একটি স্থানীয় মানি ট্রান্সফার প্রতিষ্ঠানে একাউন্ট ম্যানেজার হিসেবে যোগ দানের জন্য হোম অফিসে ওয়ার্ক পারমিটের আবেদন করেন। কিন্তু তার আবেদনটি হোম অফিস দ্বারা রিফিউজ করা হয়। জনাব তফাদার হোম অফিসের রায়ের বিরুদ্ধে আপিল করেন। কিন্তু তার আপিল বাতিল হয়ে যায় ।
রায়ে কোর্ট অফ আপিল দুটি প্রশ্নের উত্তর দিয়েছেন
১. হোম অফিস কিসের ভিত্তিতে ইমিগ্রেশন আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয়?
২. আবেদনকারীর স্পনসর অর্থাৎ তাদের নিয়োগকর্তা যদি অতিরিক্ত তথ্য সরবরাহ করতে ব্যর্থ হোন,সেক্ষেত্রে হোম অফিস দ্বারা কোনও আবেদন প্রত্যাখ্যান করা কি পদ্ধতিগতভাবে ভুল?
জনাব তফাদারের ক্ষেত্রে যেটি হয়েছে তা হলো, আবেদনকারী যখন আবেদন করেন তখন তার বৈধ ভাবে থাকার অনুমোদন ছিল। কিন্তু তার আবেদনটি রিফিউজ হওয়ার পর তার বৈধ ভাবে থাকার যুক্তি দিয়ে তিনি আদালতে মামলা করেন। সেই মামলায় উনি উল্লেখ করেন যে , তিনি যখন আবেদন করেন তখন উনার বিলেতে থাকার বৈধতা ছিল। কিন্তু হোম অফিস তাকে না জানিয়ে তার নিয়োগকর্তাকে চাকরির বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্য জানাতে চিঠি লিখে। হোম অফিস তার স্পনসর থেকে আরও তথ্য চেয়েছিল, যিনি তাকে অ্যাকাউন্টস ম্যানেজার হিসাবে নিয়োগ করতে চেয়েছিলেন।কিন্তু হোম অফিস নিশ্চিত হতে পারেন নি যে এটি একটি “জেনুইন ভেকেন্সি”। এবং চাকরীর বিবরণ, দায়িত্বের একটি তালিকা, এবং কেন অ্যাকাউন্ট ম্যানেজারের প্রয়োজন তা সম্পর্কে একটি ব্যাখ্যা সহ চাকরির বিষয়ে তথ্যের জন্য অনুরোধ করেছিলেন। এছাড়া তাদের বিজনেস ব্যাঙ্কের স্টেটমেন্ট, পুরো স্টাফের তালিকা, সর্বশেষ অ্যাকাউন্টস , এইচএমআরসি রেফারেন্স নম্বর, সমস্ত কর্মচারীর একটি চার্ট, মার্কেটিংয়ের উপাদান এবং ওয়েবসাইটের বিশদ সম্পর্কে অনুরোধ করেছিল। কিন্তু নিয়োগকর্তা তা জানাতে ব্যর্থ হন। তাই তার আবেদনটি বাতিল হয়ে যায়।
আইনি লড়াইয়ে জনাব তফাদার হেরে যান। রায়ে বলা হয় যে হোম অফিসের এখতিয়ার আছে নিয়োগকর্তার কাছে কাগজপত্র চাওয়ার। সেক্ষত্রে হোম অফিস দেখতে চায় যে এই পজিশন জেনুইন কি না ? যদি হোম অফিস সন্তুষ্ট থাকে সেক্ষত্রে একজন কর্মচারীর ভিসা হতে পারে ,অন্যতায় নয়।















