• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
সোমবার, মার্চ ১৬, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home ইউকে

গোল করে গুরুকে মেসির স্মরণ

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
৩০ নভেম্বর ২০২০
in ইউকে
0
49
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

২৫ নভেম্বর। এই তারিখটি বিশ্ব ফুটবল প্রেমিরা মনে রাখবেন যুগ যুগ ধরে। যেমনটা মনের ধরে রেখেছেন ১৯৮৬ সাল থেকে। নামটাও ওই, এখনও যাকে ছাপিয়ে যাননি কেউ। আসবেও না তার মতো। মারিও কেম্পেস বা বাতিস্তুতা, ফার্নান্দো রেডোন্ডো অথবা মিগুয়েল অ্যাঙ্গেল ব্রিন্দিসি, ওর্তেগা, মেসি, মারিয়া- যার ধারে কাছেও নেউ কেউ- তিনি ডিয়েগো ম্যারাডোনা। সৃষ্টিকর্তার প্রিয় হয়েছেন গত বুধবার। বিখ্যাত ১০ নম্বর জার্সিটি কফিনের করেই তার সঙ্গে গেছে পরপারে। বাবা-মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন ‘ফুটবল ঈশ্বর’।

বুয়েন্স আইরেসের উপকণ্ঠে অবস্থিত বেলা ভিস্তা সমাধিস্থলে সমাহিত হয়েছে আলবিসেলেস্তেদের প্রিন্স। তিনি চলে গেলেও তার প্রতি সম্মান, ভালোবাসা যে কখনই কমবে না আর্জেন্টাইন ফুটবলারদের; তার নিদর্শন দেখিয়ে দিয়েছেন ডিয়োগের কাছের শিষ্য লিওনেল মেসি।

আজ রোববার ওসাসুনার বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। ক্লাব ফুটবলের এই ম্যাচটিতে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে মেসির দল। ন্যু ক্যাম্পে এদিন একটি করে গোল করেছেন ব্রাথওয়েট, গ্রিজম্যান কুটিনহো ও লিও নিজেও। কিন্তু এবারের উৎসবের ধরনটা ছিল আলাদা।

ম্যাচের ৭৩তম মিনিটে গোল করেন লিও। গোলের পরপরই নিজের জার্সি খুলে ফেলেন। ভেতরে ১০ নম্বরের লাল-কালো সমন্বয়ে আরেকটি জার্সি পরিহিত ছিলেন। হাত দুটি উপরের দিকে তুলে তর্জনি বাগিয়ে ছিলেন আকাশের দিকে। যেন কাউকে কিছু বলছেন।

এক সময়কার গুরুকে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছিলেন মেসি। কিছুক্ষণ পরে মাঠে ফেলে রাখা নিজের জার্সি তুলে পরে নিলেন। অন্য সময় হলে হয়ত হলুদ কার্ড দেখতে পেতেন। কিন্তু রেফারিও বুঝতে পারছিলেন তার মনের কথা। বলছে যখন…বলুক।

ADVERTISEMENT

ম্যাচ সামারি-
ওসাসুনা বিপক্ষে ম্যাচটিতে একাদশ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় বার্সা। ডান দিক দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢোকা অঁতোয়ান গ্রিজমানকে আটকাতে নিজের পজিশন ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষক। তাকে কাটিয়ে ফরাসি ফরোয়ার্ড ব্যাকপাস দেন ফিলিপে কুটিনহোকে। ফাঁকায় বল পেয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের শট গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার উনাই গার্সিয়া।

ADVERTISEMENT
ADVERTISEMENT

২৯তম মিনিটে বাঁ দিক থেকে জরডি আলবার বাড়ানো পাস গোলমুখে পেয়ে কুটিনহোর শট ঠেকিয়ে দেন গোলরক্ষক; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি তিনি। আলগা বলে মার্টিন ব্রাথওয়েটের শটও দারুণ ক্ষিপ্রতায় ঠেকান এররেরা, তবে এবারও পারেননি বল হাতে রাখতে। ডেনিশ ফরোয়ার্ডের দ্বিতীয় প্রচেষ্টায় বল গোললাইন পার হয়।

৪২তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। ৫৭তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন কুটিনহো। গ্রিজমানের ছোট পাস পেয়ে ছয গজ বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ত্রিনকাওয়ের পাস ডি-বক্সের বাইরে ধরে আড়াআড়ি এগিয়ে বাঁ পায়ের জোরালো কোনাকুনি শটে স্কোরলাইন ৪-০ করেন মেসি।

Total Page Visits: 309 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

ভাস্কর্য আর মূর্তি দুটো এক জিনিস নয়: ধর্ম প্রতিমন্ত্রী

Next Post

আলোকিত নন্দিরগাঁও ট্রাস্টের আহ্বায়ক কমিটি গঠন

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

আলোকিত নন্দিরগাঁও ট্রাস্টের আহ্বায়ক কমিটি গঠন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 138 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In