• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home ইউকে

যুক্তরাজ্যের সঙ্গে বিভিন্ন দেশের ফ্লাইট বাতিল : জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
২১ ডিসেম্বর ২০২০
in ইউকে
0
101
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের সঙ্গে একের পর এক বিভিন্ন দেশের ফ্লাইট বাতিলের হিড়িক শুরু হয়েছে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে কানাডা এবং ভারত । আগামী ৭২ ঘণ্টার জন্য যুক্তরাজ্যের সঙ্গে যাত্রীবাহী সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে কানাডার স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন।

সম্প্রতি যুক্তরাজ্যে নতুন প্রজাতির করোনাভাইরাস শনাক্তের খবর সামনে আসতেই বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে। ইউরোপীয় দেশগুলো যুক্তরাজ্যের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর কানাডাও যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

যুক্তরাজ্যের সঙ্গে প্রথম ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় নেদারল্যান্ডস। এর পরেই একই পথে হাঁটতে দেখা গেছে বেলজিয়াম, ইতালি, জার্মানি ও ফ্রান্সকে। তারাও যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে। রোববার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। সড়ক, সমুদ্র , রেল ও আকাশপথে মালামাল বহন করে নিয়ে আসা লোকজনও এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে বলে উল্লেখ করা হয়েছে।

জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ৪৮ ঘণ্টার জন্য যুক্তরাজ্যের সঙ্গে ফ্রান্স তাদের সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পরপরই এই বৈঠক ডাকা হয়েছে।

রোববার থেকেই যুক্তরাজ্যের ওপর একের ওপর এক নিষেধাজ্ঞা আসতে শুরু করে। ফ্রান্স তাদের সীমান্ত বন্ধ রাখায় ইংল্যান্ডের উপকূলীয় শহর ডোভার থেকে কোনো লরি বা যাত্রীবাহী ফেরি ফ্রান্সের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। আগামী ৪৮ ঘণ্টা এ ধরনের পরিবহন বন্ধ থাকছে বলে জানানো হয়েছে।

ADVERTISEMENT

ফ্রান্স বলছে, যুক্তরাজ্যে সম্প্রতি নতুন প্রজাতির করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর এই পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন ছিল। ইতোমধ্যেই নেদারল্যান্ডস জার্মানি, ইতালি, বেলজিয়াম, আইরিশ প্রজাতন্ত্র, তুরস্ক এবং কানাডা যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বাতিল করেছে। সুইজারল্যান্ডও এই তালিকায় রয়েছে। অপরদিকে হংকং জানিয়েছে, সোমবার রাত থেকে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বাতিল হচ্ছে।

রোববার মধ্যরাত থেকে যুক্তরাজ্যের সঙ্গে বিমানের ফ্লাইট ও ট্রেন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে বেলজিয়াম। দেশটির প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডে ক্রু রাষ্ট্রায়ত্ব টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, ‘আরও পদক্ষেপ নিতে হবে কিনা তা আমরা দেখব।’ অন্যান্য দেশগুলো সীমিত সময়ের জন্য যুক্তরাজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও বেলজিয়াম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রাখবে বলে জানানো হয়েছে।

অস্ট্রিয়াও যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের পরিকল্পনা করছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অপরদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান। সুইডেন জানিয়েছে, যুক্তরাজ্য থেকে তাদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে।

ADVERTISEMENT

রোমানিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, বুলগেরিয়া ও চেক প্রজাতন্ত্রও যুক্তরাজ্যের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পণা ঘোষণা করেছে।ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন প্রজাতিটি যে খুব বেশি প্রাণঘাতী বা ভ্যাকসিনের সঙ্গে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এটা আরো ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানানো হয়েছে। করোনার পুরোনো প্রজাতির চেয়ে এটি অনেক দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে বলে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে ট্রান্সপোর্ট কানাডা বলছে, কার্গো বিমান বা জরুরি কাজে নিয়োজিত বিমানের ফ্লাইট নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। তবে যাত্রীবাহী সব ধরনের বিমানে নিষেধাজ্ঞার বিষয়ে দেশটি বলছে, বেসামরিক বিমান চলাচলে নিরাপত্তা ও জনগণের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। স্থানীয় সময় রোববার মধ্যরাত থেকেই কানাডার আরোপ করা বিধি-নিষেধ কার্যকর হয়েছে।

ADVERTISEMENT

ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন প্রজাতিটি যে খুব বেশি প্রাণঘাতী বা ভ্যাকসিনের সঙ্গে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এটা আরো ৭০ শতাংশ বেশি সংক্রামক। করোনার পুরোনো প্রজাতির চেয়ে এটি অনেক দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে বলে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, দেশটির স্বাস্থ্যমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা রোববার বিকেলে নতুন প্রজাতির এই করোনাভাইরাস নিয়ে আলোচনা করেছেন। এরপরেই যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এক বিবৃতিতে জানানো হয়েছে, কানাডায় এখনও পর্যন্ত কারও দেহে নতুন প্রজাতির এই করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি। তবে এই প্রজাতির উপস্থিতি আছে কিনা তা শনাক্ত করতে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্প্রতি কানাডায় দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহ থেকে দেশটিতে ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিনের কার্যক্রম শুরু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ হাজার ৭৯৫ জন। এর মধ্যে মারা গেছে ১৪ হাজার ২২৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ২০৩ জন।

Total Page Visits: 383 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

ছাতকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ! অভিযোগ প্রত্যাহার না করলে স্বপরিবার হত্যার হুমকি

Next Post

খুজি হারিয়ে যাওয়া মুক্তিযুদ্ধা কুদরত ভাই কে

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

খুজি হারিয়ে যাওয়া মুক্তিযুদ্ধা কুদরত ভাই কে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 138 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In