• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home সিলেটের সংবাদ  

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
৬ জানুয়ারি ২০২১
in সিলেটের সংবাদ  
0
57
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

প্রবাসী অধ্যুষিত এলাকা ও পর্যটন নগরী হিসেবে পরিচিত সিলেট। দেশ-বিদেশে বেশ সুনামও রয়েছে ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটের। নগরীর নিরাপত্তায় আইটি ক্যামেরা চালুর পর এবার ফ্রি পাবলিক ওয়াইফাই সেবা চালুর মাধ্যমে দেশের প্রথম ডিজিটাল সিটির খ্যাতি অর্জন করে সিলেট। শুধু কি তা! খুঁটি নেই। একসঙ্গে বিদ্যুতের তারও নেই। নেই তারের ঘিঞ্জি পরিবেশ। এ যেন সিলেটের আরেক নতুন সৌন্দর্য, নতুন পরিবেশ। এমন দৃষ্টিনন্দন সৌন্দর্যের দেখা মিলবে কেবল সিলেটেই।

ADVERTISEMENT

সারাদেশে এই প্রথম সিলেটের বিদ্যুৎ লাইন গেলো ভূগর্ভে। আর সিলেট নগরের হযরত শাহজালাল (র.) দরগাহ সড়ক এই জঞ্জাল থেকে প্রথম মুক্ত হয়। বর্তমান সরকারের আমলে দেশের মধ্যে বেশ কয়েকটি খ্যাতি অর্জন করে সিলেট। তারমধ্য উল্লেখ্যযোগ্য হচ্ছে এগুলো।

সিলেট নগরীতে আরও সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেনের প্রচেষ্টায় দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেটে হচ্ছে উন্নয়নমূলক কাজ। বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাস্তার ডিভাইডারে লন্ডনের রাস্তার মতো হচ্ছে দৃষ্টিনন্দন কাজ। বাড়ছে নগরীর সৌন্দর্য।

ADVERTISEMENT

পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় এসব উন্নয়নমূলক কাজের তদারকি করছে সিলেট সিটি কর্পোরেশন।

এদিকে সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে সিলেট নগরীতে হকারমুক্ত ফুটপাত গড়ে তুলতে ঘোষণা দিয়ে ছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। ধাপে ধাপে দীর্ঘ আলাপ আলোচনা করে নগরীর বেশ কিছু এলাকাকে হকারমুক্ত করা হয়েছে। ইতিমধ্যে ফুটপাত দখল করে থাকা হকারদের পুনর্বাসন করা হয়েছে।

এবার সিলেট নগরীর প্রাণকেন্দ্রকে যানজটমুক্ত রাখতে চৌহাট্টা-জিন্দাবাজার-বন্দরবাজর সড়কে রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ। একই সঙ্গে ওই সড়কে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। মুক্ত ফুটপাত হওয়ায় এখন সড়কে যানজট নিয়ন্ত্রণ করতে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

 

ADVERTISEMENT

গতকাল সোমবার ও রোববার দিনভর চলে অভিযান। এর ফলে ওই এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসে। তবে গতকাল জিন্দাবাজারে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানিয়ে রিক্সা চালকরা চৌহাট্টা সড়ক অবরোধ করার চেষ্টা করে। এসময় ৪ রিকশা চালককে আটক করে পুলিশ।

সিটি করপোরেশন সূত্র জানায়, সম্প্রতি চৌহাট্টা-জিন্দাবাজার-বন্দরবাজার সড়কে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল বন্ধের ঘোষণা দেয় সিটি করপোরেশন। নতুন বছরের প্রথম দিন শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকরের নির্দেশনা ছিল। নির্দেশনা মানতে সাইনবোর্ডও লাগানো হয়েছিল। তবে গত শুক্রবার সকাল থেকে চৌহাট্টা-জিন্দাবাজার-বন্দরবাজার সড়কে অন্যান্য দিনের মতোই রিকশা চলাচল করতে দেখা গেছে। এ অবস্থায় সিটি করপোরেশন এ সিদ্ধান্ত বাস্তবায়নে ট্রাফিক পুলিশকে নিয়ে মাঠে নামবে বলে জানিয়েছিল।

সিটি করপোরেশনের একদল কর্মী ওই এলাকার তিনটি মোড়ে রিকশা চলাচল নিয়ন্ত্রণ করে। ওইদিন বিকেলে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও মহানগর পুলিশের (ট্রাফিক) উপকমিশনার ফয়সল মাহমুদের নেতৃত্বে দুটি দল রিকশা চলাচল বন্ধের নির্দেশনা নিয়ে মাঠে তৎপরতা চালায়। এ সময় ব্যস্ত এলাকা পুরোটা রিকশাবিহীন হয়ে পড়লে অন্যান্য যান চলাচলে স্বাভাবিক অবস্থা বিরাজ করে।

সিটি করপোরেশন সূত্র জানায়, জিন্দাবাজার-বন্দরবাজার থেকে চৌহাট্টা মোড় পর্যন্ত সড়কটিতে একমুখী (ওয়ানওয়ে) যান চলাচল থাকলেও সম্প্রতি সড়ক বিভাজক স্থাপন করে দ্বিমুখী যান চলাচলের ব্যবস্থা করে সৌন্দর্যবর্ধন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এ সড়ক এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, বুদ্ধিজীবী স্মৃতিসৌধসহ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। এ ছাড়া নগরের প্রধান প্রধান বিপণিবিতানও জিন্দাবাজারসহ এ এলাকার আশপাশে অবস্থিত। পুরো এলাকার বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এব্যাপরে মেয়র আরিফুল হক চৌধুরী জানান, চৌহাট্টা-বন্দরবাজার-জিন্দাবাজার সিলেট নগরীর প্রাণকেন্দ্র। এ এলাকা থেকে ইতিমধ্যে ফুটপাত দখল করে থাকা হকারদের পুনর্বাসন করা হয়েছে। মুক্ত ফুটপাত হওয়ায় এখন সড়কে যানজট নিয়ন্ত্রণ করতে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কেন্দ্রস্থলের এলাকাকে একটি আদর্শ স্থানে রূপ দিতেই এই চেষ্টা চালানো হয়। ট্রাফিক পুলিশকে নিয়ে এই তদারকি অব্যাহত রাখা হবে।

এ সড়কে রিকশা চলাচল বন্ধ করে গাড়ির অবৈধ পার্কিং বন্ধ করা প্রয়োজন উল্লেখ করে মেয়র আরও বলেন, ‘এ রাস্তায় শুধু রিকশা বন্ধ করলে হবে না। রিকশা বন্ধ করে যদি দেখা যায়, সবাই অবৈধভাবে গাড়ি পার্কিং করে রেখে দিয়েছেন, তাহলে আমাদের কষ্ট আর চেষ্টা সফল হবে না। তাই একটি যানজটমুক্ত স্বস্তিদায়ক নগরী গড়তে সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই নিজ নিজ গাড়ি মার্কেটের নির্দিষ্ট পার্কিংয়ে রেখে সহযোগিতা করবেন বলে আশা করছি।’

Total Page Visits: 225 - Today Page Visits: 2
ADVERTISEMENT
Previous Post

২৩ ও ৩০ জানুয়ারি বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল

Next Post

প্রধানমন্ত্রীর নামে চা দোকানের সাইনবোর্ড ! এলাকায় উত্তেজনা

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

প্রধানমন্ত্রীর নামে চা দোকানের সাইনবোর্ড ! এলাকায় উত্তেজনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 136 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    207 shares
    Share 83 Tweet 52

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In