টাওয়ার হ্যামলেটস বারার প্রবীণ বাসিন্দাদের মধ্যে যাদের কোভিড-১৯ ভ্যাকসিন নিতে সেন্টারে যাওয়া-আসার ক্ষেত্রে পরিবহন সহযোগিতা দরকার, তাদেরকে এই সহযোগিতা করছে এইজ ইউকে। কর্মীরা উবার ক্যাবে আপনার ঘর থেকে আপনাকে টিকাকেন্দ্রে নিয়ে যাবেন। আপনি যখন টিকা নিবেন তখন তারা অপেক্ষা করবেন এবং পরে আপনাকে নিরাপদে আপনার বাসায় পৌঁছে দেবেন।
প্রত্যেক বয়স্ক লোককে এসকর্ট করে আনা-নেওয়া করা এইজ ইউকে’র পক্ষে সম্ভব না-ও হতে পারে। তাই এ ব্যাপারে একটি কঠোর মানদন্ড অনুস্মরণ করা হবে। এর মধ্যে রয়েছে, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম বা অনুরূপ কোন অবস্থার মধ্যে না থাকলে, ৬৫ বা তদোর্ধ ব্যক্তিবর্গ, একাকী বা এমন কারো সাথে বসবাসকারী যিনি এই পরিবহন সুবিধা পাওয়ার মানদন্ড পূরণ করতে সক্ষম, এসকর্ট করে অর্থাৎ সাথে যাওয়ার মতো কোন পরিবারের কোন সদস্য বা বন্ধু না থাকা এবং যদি আপনি শিল্ডিংয়ে থাকার চিঠি পেয়ে থাকেন।
আপনি বিনা খরচে এই পরিবহন সুবিধা পাওয়ার যোগ্য কিনা সেই ক্রাইটেরিয়া বা মানদন্ড যাচাই করতে এইজ ইউকে আপনার জিপি এবং/অথবা হেলথ এন্ড সোশ্যাল কেয়ারারদের সাথে যোগাযোগ করবে।
এই সার্ভিস ব্যবহার করতে আগ্রহীরা ০৭৭৫৪ ৭৫১ ০৭৯ অথবা ০২০ ৮৯৮১ ৭১২৪ নাম্বারে কল করুন। অনুগ্রহ করে আপনার ভ্যাকসিন এপয়েন্টমেন্টটি আগে বুক করুন।
এ ব্যাপারে বিস্তারিত তথ্য এবং এটি লাভের যোগ্য হওয়ার মানদন্ড সম্পর্কে জানতে কিংবা প্রত্যয়ন পত্র ডাউনলোড করতে হলে ভিজিট করুন: thcvs.org.uk/news/age-uk-vaccination-and-transport-support/
XMA Header Image
Age UK: Vaccination and Transport support – Tower Hamlets CVS
thcvs.org.uk















