ইংল্যান্ডের নটিংহাম হাসপাতালের একজন ডাক্তারের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ আনা হয়েছে।
বিবিসির রিপোর্টে বলা হয় হাসপাতালে দুইজন পুরুষ রোগীকে যৌন নিপীড়ন করেন তিনি। অভিযুক্ত ডাক্তারের নাম তৈয়ব শাহ। ৩৮ বছর বয়সী এই ডাক্তার নটিংহামের এম্বলি রোড়ে বসবাস করেন। তার বিরুদ্ধে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কুইন্স মেডিকেল সেন্টারে ৫টি যৌণ অপরাধের অভিযোগ আনা হয়।
আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন প্রদান করেছে। তবে তিনি তার কর্মস্থলে অতি জরুরী কিছু না হলে যেতে পারবেন না। আগামী ২৩ মার্চ তাকে নটিংহাম ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে হবে।















