লক্ষ লক্ষ পরিবার এপ্রিল থেকে চাইল্ড বেনিফিট প্রতি সপ্তাহে প্রথম সন্তানের জন্যে ১০ পয়সা এবং পরবর্তী সন্তানদের জন্যে ৫ পয়সা করে বেশি পাবে।
খরচ বেড়ে যাওয়ার কারনে সরকার এটি বাড়িয়েছে জানিয়েছে প্রভাবশালী পত্রিকা মিরর। ১২ এপ্রিল থেকে প্রথম সন্তানের জন্য প্রতি সপ্তাহে ২১.১৫ পাউন্ড ,
যাদের একাধিক সন্তান আছে তারা প্রতি সপ্তাহে ১৪ পাউন্ড পাবেন করে পাবেন। যেটি আগে ছিল ২১.০৫ এবং ১৩.৯৫ পাউন্ড ।
সাধারণত ১৬ বছর বয়স পর্যন্ত চাইল্ড বেনিফিট পাওয়া যায় – অথবা ২০ বছর বয়স পর্যন্ত যদি তারা পূর্ণ সময়ের শিক্ষায় থাকেন অথবা সরকার অনুমোদিত প্রশিক্ষণ কোর্সে নিবন্ধিত হন।
এই বেনিফিট প্রতি চার সপ্তাহ অন্তর সোমবার বা মঙ্গলবারে এই অর্থ প্রদান করা হয়। পিতামাতা বা অভিভাবক কতজন সন্তানের জন্য দাবি করতে পারেন তার কোন সীমা নেই। মাস হিসাব অনুযায়ী বড় শিশু ৮৪.৬০ পাউন্ড এবং পরবর্তী শিশুরা ৫৬.০০ পাউন্ড করে পাবেন ।
নতুন আর্থিক বছর শুরু হবে ৬ এপ্রিল থেকে।
শিশু সহায়তার পাশাপাশি, রাষ্ট্রীয় পেনশন ২,৫% এবং ইউনিভার্সাল ক্রেডিট 0.৫% বৃদ্ধি পাবে – যদিও এ করোনাকালীন সময়ে সপ্তাহে ইউনিভার্সাল ক্রেডিট সপ্তাহে ২০ পাউন্ড বাড়িছে তা আবার কেটে নেয়া হলে হলে ইউনিভার্সাল ক্রেডিট
তাত্ত্বিকভাবে আর বাড়ছে না।















