ব্রিটেনের লুটন এয়ারপোর্টে যাত্রীদের মধ্যে মারামারি ঘটনায় অন্তত ৪জন আহত হয়েছেন। এরমধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে প্রধান ডিপার্টচার লাউঞ্জে এই মারামারির ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ফুটেজে দেখা গেছে/ লাউঞ্জের সিটে বসা যাত্রীরা একে অপরকে কিল, ঘুষি মারছেন।
এমনকি একজনকে মাটিতে ফেলে লাথি মারা হচ্ছে। এ সময় অন্যযাত্রীরা চিকৎকার করে মারামারি বন্ধের আহ্বানও জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তত ১৬ জনকে গ্রেফতার করে। এরমধ্যে ১১ জনকে চার্জ করেছে পুলিশ। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের ভেতরে। আরো ৫ জনকে কোনো ধরনের অভিযোগ ছাড়াই মুক্তি দিয়েছে পুলিশ। এ ঘটনার জন্যে অন্যান্য যাত্রীদের কাছে দু:খ প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।















