ছাতক প্রতিনিধিঃ ছাতকে অর্ধগলিত-বিকৃত কিশোর সাব্বির আহমদের লাশের সূত্র ধরে খুব অল্প সময়ে হত্যাকারীদের চিহ্নিত এবং গ্রেফতার করে প্রসংশায় ভাসছেন প্রধান মন্ত্রীর খেতাব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম।
বর্তমানে এ উপজেলায় জনগনের বন্ধু এবং সকল ধরনের অপরাধীদের আতংকের নাম হলো হাবিব দারোগা। তার দায়িত্বের প্রতি যোগ্যতার সাক্ষর রাখায় একাধিকবার এ পুলিশ কর্মকর্তা বিভিন্ন পুরস্কার লাভ করেছেন।
কিশোর সাব্বির হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতার করার ক্ষেত্রেও তিনি পুরস্কৃত হয়েছেন।
গত সোমবার সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক কল্যাণ সভায় এ ঘটনায় হাবিবুর রহমান পিপিএম এর হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন সুনামগঞ্জ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম।
ছাতকে যোগাদান করার পর থেকে এ পুলিশ কর্মকর্তা রেলওয়ে গোডাউনের নৈশ প্রহরী ফখরুল ইসলাম ও কিশোর সাব্বির হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব ঘটনায় জড়িত প্রকৃত খুনীদের গ্রেফতার ও আ`লীগ নেতা আওলাদ আলী রেজার ভাতিজি হালিমা নুসরাত উর্মিলাকে গাড়িসহ অপহরনের ৬ ঘন্টার মধ্যে অপহরনকারীসহ শিশু উর্মিলা উদ্ধারসহ পুলিশ বিভাগের একাধিক কাজে সফল হওয়ায় পুলিশ বিভাগসহ সাধারন মানুষের মধ্যে
পুলিশ হলো জনগনের বন্ধু হিসেবে স্থান করে নেন। গত সোমবার তার ব্যবহৃত ফেইসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে কিশোর সাব্বির হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতার করায় পুলিশ সুপার কর্তৃক প্রাপ্ত তার সম্মাননা পুরুস্কার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সহকারী সিনিয়র পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন এবং তার সহকর্মী কর্মকর্তা-ফোর্সসহ সংবাদকমীদের জন্য উৎসর্গ করেছেন।##
আনোয়ার হোসেন রনি,
৮,৬,২১
০১৭১১৪৪৭৬৮৬











