• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home সিলেটের সংবাদ  

গির্জার জায়গা দখল করে সিলেটে ২২ তলা ভবন

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
২৯ জুন ২০২১
in সিলেটের সংবাদ  
0
69
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

সিলেটে খৃষ্টান সম্প্রদায়ের গীর্জার জায়গা জালিয়াতির মাধ্যমে দখল করে বহুতল নির্মাণের অভিযোগে অবসরপ্রাপ্ত এক সাব রেজিস্টারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুুদক।

সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় ওই ৮০ শতক জায়গা দখল করে ২২ তলা ভভন নির্মাণ করছে ‘ইম্পালস বিল্ডার্স’ নামের একটি আবাসন প্রতিষ্ঠান। ইতোমধ্যে ৪ তলা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

দুদকের অনুসন্ধানে গির্জার জায়গা দখল করে জালিয়াতির মাধ্যমে জাল কাগজপত্র তৈরির প্রমান পাওয়া গেছে। এতে সাবেক এক সাব রেজিস্টার, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের এক কানুনগোর সম্পৃক্ততার প্রমাণ পেয়ে দুনীতি দমন কমিশন (দুদক)।

তদন্তে প্রাথমিক সতত্য পেয়ে ভূমি অফিসের এই তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মঙ্গলবার দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

ADVERTISEMENT

মামলার আসামিরা হলেন- সিলেট সদর ভূমি অফিসের সাবেক সাবরেজিস্টার (অবসরপ্রাপ্ত) মো. মজিবুর রহমান পাটোয়ারী (৬৭), ইম্পালস বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান নজরুল ইসলাম (৬০), মিউনিসিপালিটি সিলেট সদর ভূমি অফিসের সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আসবাহ উদ্দিন (৬০), সদর ভূমি অফিসের সাবেক কানুনগো (বরখাস্তকৃত) মলয় কর (৫৫)।

ADVERTISEMENT

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক ও মামলার বাদী ইসমাইল হোসেন।

মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে ইসমাইল হোসেন বলেন, আমরা প্রাথমিক তদন্তে জালিয়াতির মাধ্যমে জমির জাল দলির তৈরির প্রমাণ পেয়েছি। এরপর মামলা করা হয়েছে। এখন আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

দুদক সূত্রে জানা যায়, মামলার আসামিরা পরস্পর যোগসাজশে মিউনিসিপালিটি মৌজার জে. এল নং-৯১ এর ৪০০৮ এবং ৪০০৯ দাগে ৭৬ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের গির্জার ৮০ শতক জায়গা জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেন। যা দন্ডবিধি ৪২০/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের (৫)২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে মামলা দাখিল করা হয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, হেরেঙ্গা লুসাই নামে ব্রিটিশ পুলিশ বাহিনীতে চাকরি করতেন এক ব্যক্তি। তিনি ছিলেন লুসাই সম্প্রদায়ের খ্রিষ্টান ধর্মাবলম্বী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে তৎকালীন ব্রিটিশ সরকার মিউনিসিপালিটি মৌজায় ৪০০৮ এবং ৪০০৯ নং দাগে ১.৩৭০১ একর ভূমি পুলিশলাইন্সে বসবাসরত খৃষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রার্থনা এবং মৃতদেহ কবর দেওয়ার জন্য বরাদ্দ দেয়। গির্জার রক্ষণাবেক্ষণের জন্য হেরেঙ্গা লুসাইকে এই গির্জা সমিতির চেয়ারম্যান করা হয়। পরবর্তীতে এ গির্জায় সমাহিত হন হেরেঙ্গা লুসাই। এরপর এ জায়গার দেখভালের দায়িত্ব পড়ে হেরেঙ্গা লুসাইর উত্তরসূরি যৌবেল লুসাইয়ের কাধে। কিন্তু তার দায়িত্বগ্রহণের পর থেকে ইম্পালস বিল্ডার্সের চেয়ারম্যান সিরাজুল ইসলাম নানা কৌশলে এখানকার ৮০ শতক জায়গা আত্মসাৎ করার চেষ্টা শুরু করেন। এক পর্যায় তিনি এ ভূমি লিজ নেন এবং পরবর্তীতে তিনি একটি আমমোক্তারনামা তৈরি করেন। এভাবে তিনি কৌশল অবলম্বন করে এ ভূমিকে কেন্দ্র করে ১৫ টি রেজিস্টার্ড লিজনামা, ১ টি রেজিস্টার্ড বায়নামা, ১ টি সাফকাবাল বেআইনি দলিল, ১ টি আনরেজিস্টার্ড লিজনামা সম্পাদিত করে পরবর্তীতে সদর উপজেলা ভূমি অফিসের সাবেক সাবরেজিস্ট্রার, বরখাস্তকৃত কানুনগো ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার যোগসাজশে তা নিজের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে নেন। এসব কাগজপত্রের বলে খ্রিষ্টানদের গির্জার ৮০ শতক জায়গা তিনি ভোগদখল শুরু করেন।

ADVERTISEMENT

তবে এমন অভিযোগ অস্বীকার করে ইম্পালস বিল্ডার্সের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘২০০৬ সালে আমি এখানকার কিছু  জায়গা কিনেছি। কিছু জায়গা লিজ নিয়েছি। ৮০ শতক জায়গা কিনে আমি ৩২ শতকের উপর ভবন করছি। এখানে জাল-জালিয়াতির কিছু নেই।

তিনি বলে, দুদক মামলা করেছে বলে শুনেছি। এখন চার্জশিট হবে, তার পর আদালত বিচার করে রায় দিবেন। আমি আইনিভাবে মোকাবিলা করব।

এসব তাকে হয়রানির উদ্দেশ্যে করা হচ্ছে দাবি করে সিরাজুল ইসলাম আরও বলেন, ‘এখানে এ জায়গার উত্তরাধিকার এখন কেউ নেই। কিছুদিন পর পর কিছু মানুষ তাদের ধরে এনে বিভিন্ন জায়গায় অভিযোগ দেওয়ায় আমাকে হয়রানি করাতে।’

সরেজমিনে রিকাবীবাজার এলাকায় গিয়ে গিয়ে দেখা যায় নির্মাণাধীন ‘ইম্পালস বিল্ডার্স’ নামক এ ভবনের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে ৪ তলা পর্যন্ত পয়ন্ত ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবনটি।

Total Page Visits: 231 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

স্বামীকে ছেড়ে বৃটেনের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বসবাস করছেন গিনা

Next Post

উন্মুক্ত হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেল

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

উন্মুক্ত হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 135 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    207 shares
    Share 83 Tweet 52

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In