এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪ জনের। নতুন শনাক্ত ১১হাজার ৩২৪। মোট শনাক্ত ১০ লাখ ৫৪৩ জন। দেশে গত ২৪ ঘণ্টায় যে মৃত্যু হয়েছে, তা সর্বোচ্চ।শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৮৬ জনের পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। এর আগে গত ৭ জুলাই দেশে সর্বোচ্চ ২০১ জনের মৃত্যু হয়। এছাড়া চলতি মাসেই ৮ জুলাই ১৯৯ জন, ৬ জুলাই ১৬৩ জন, ৫ জুলাই ১৬৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৩ জুলাই ১৩৪ জন, ২ জুলাই ১৩২ এবং ১ জুলাই ১৪৩ জন করোনায় মৃত্যু বরণ করেন।
এছাড়া গতকাল বৃহস্পতিবার ১১ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত। তার আগে মঙ্গলবার ২য় সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জন শনাক্ত হয়েছিলেন।
এর আগে ২০১ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে গত বুধবার (৭ জুলাই)।















