গভীর শোক সংবাদ
————————-
বৃটিশ বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশন প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ক্যাটারাসের একজন আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন জনাব ইয়াফর আলী সাহেব গত রবিবার লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’।
“মৃধা শো”তে অংশ গ্রহন ছিলো মরহুম ইয়াফর আলির শেষ লাইফ টক শো।মৃধা শো” এমএএইচ লন্ডন টিভির নিয়মিত প্রগ্রাম। এই “মৃধা শো” তে গত ১২ই জুন ২০২১।তিনি অতিথি হিসেবে অংশ গ্রহন করেন। সাথে ছিলেন বিবিসিএ সেক্রেটারি জেনারেল তোফাজ্জল মিয়া। ১২ই জুনের অনুস্ঠানটি আমার মনের গভীরে স্থান করে নিয়েছে।তার কথা গুলি বারবার মনে পরছে।আর কোনদিন তিনি আমাদের মাঝে ফিরে আসবেন না তবে আদর্শ ও উপদেশ আমাদের উজ্জিবিত করবে।
জনাব ইয়াফর আলির মৃত্যুতে মৃধা শোর পরিবারের পক্ষ থেকে এবং এমএএইচ লন্ডন টিভি ও লন্ডন বাংলা ভয়েজ পেইজ এর পক্ষে থেকে গভীর শোক প্রকাশ করছি। মরহুমের পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা।
সেই সাথে পরিচিত সকলের কাছে দোওয়া চাচ্ছি।জনাব ইয়াফর আলী সাহেব সত্যি একজন ভালো মানুষ ছিলেন। তার রুহের মাগফেরাতের জন্য সবাই দোওয়া করবেন যেন মহান আল্লাহ তাকেঁ জান্নাতের সর্বচ্চো মাকাম দান করেন,আমিন।
আগামী বুধবার বাদ জহুর ব্রিকলেইন জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুস্ঠিত হবে।এবং গার্ডেন অফ পিচে মরহুমের দাফন করা হবে। আমিন।
















