বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কালো নাকি ফর্সা ছিলেন, এ নিয়ে তর্কে মেতেছেন অনেকেই। কারণ ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী বলে বসেছেন, রবীন্দ্রনাথ কালো ছিলেন বলে ছোট বেলায় কেউ তাকে কোলে নিতেন না। এমনকি তার মাও নাকি কোলে নিতে পছন্দ করতেন না। শিক্ষামন্ত্রীর এমন মন্তব্য ভাইরাল সামজিক যোগাযোগ মাধ্যমে।
বুধবার পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল হলে মন্ত্রী দাবি করেন, রবীন্দ্রনাথ কালো ছিলেন। কবিগুরু সম্পর্কে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন ‘তার রবীন্দ্রনাথের বাড়ির অন্যরা ফর্সা ছিলেন। কিন্তু কবিগুরুর মা এবং বাড়ির অনেকে রবীন্দ্রনাথকে কালো বলে কোলে নিতেন না’।
মন্ত্রীর এমন মন্তব্যে ঠাকুর পরিবারের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এনিয়ে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল তাকে পাগল অ্যাখা দিয়েছেন। বলেন, ‘তিনি পাগল মানুষ। বাড়িতে তাকে ইনজেকশন দিতে হয়। এই লোক সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে’।















