ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে পরোয়ানাভূক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ৯ ডিসেম্বর কুলাউড়া থানার এসআই নাঈমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ জিআর ৩২২/২১ (কদমতলী) এর পরোয়ানাভূক্ত আসামী সেলিম আহমদকে কুলাউড়া উপজেলার চিলারকান্দি গ্রাম থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সেলিম
আহমদ উপজেলার চিলারকান্দি গ্রামের মছদ্দর আলীর ছেলে।
আহমদ উপজেলার চিলারকান্দি গ্রামের মছদ্দর আলীর ছেলে।
একই দিন এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় ফোর্সসহ সিআর ৩৩৮/২১ (বিদ্যুৎ) এর পরোয়ানাভূক্ত আসামী তজমুল ইসলামকে কুলাউড়ার মনসুর গ্রাম থেকে এবং এএসআই আবু আহমেদ সুজন সিআর ৫০/২১ (কুলাউড়া) এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ জামাল মিয়াকে উপজেলার নলডরি গ্রাম থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তজমুল ইসলাম কুলাউড়ার মনসুর গ্রামের আসাব আলী এবং আবু আহমেদ সুজন একই উপজেলার নলডরি গ্রামের কুটি মিয়ার ছেলে।
কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত জনাব মোঃ আমিনুল ইসলাম জানান কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত তিন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পীরেরবাজার এলাকায় থেকে ১,৬০,৯০০ জাল টাকা’সহ সাদেক আলী নামে গ্রেফতার
র্যাব-৯, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিলেট এর আওতাধীনসিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প), মৌলভীবাজার এর দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
৮ ডিসেম্বর বুধবার মৌলভীবাজার জেলার কুলাউড়া ১০ নং হাজীপুর ইউপিস্থ পীরের বাজার“মাইলেকট্রিক এন্ড হার্ডওয়্যার” প্রোঃ নোমান আহমেদ এর সামনে পাকা
রাস্তার থেকে১,৬০,৯০০ জাল টাকা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
৮ ডিসেম্বর বুধবার মৌলভীবাজার জেলার কুলাউড়া ১০ নং হাজীপুর ইউপিস্থ পীরের বাজার“মাইলেকট্রিক এন্ড হার্ডওয়্যার” প্রোঃ নোমান আহমেদ এর সামনে পাকা
রাস্তার থেকে১,৬০,৯০০ জাল টাকা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
আসামীর নাম সাদেক আলী(২৯), পিতা-তজুম্মুল আলী, সাং-বিলেরপাড়, থানা- কুলাউড়া, জেলা-মৌলভীবাজার। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন ২৫-ক ধারায় মামলা দায়ের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।















