• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home বাংলাদেশ

হঠাৎ করেই ব্যাংক থেকে উধাও ৫২ হাজার ৮৪ কোটি টাকা

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
১২ মার্চ ২০২২
in বাংলাদেশ
0
5
SHARES
150
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

গত বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে গ্রাহকের আমানত ছিল ১৪ লাখ ৬২ হাজার ১৯ কোটি টাকা। তিন মাস পর ডিসেম্বর শেষে আমানত দাঁড়িয়েছে ১৪ লাখ ৯ হাজার ৩৪ কোটি টাকায়। অর্থাৎ এ সময়ে ব্যাংক খাত থেকে ৫২ হাজার ৮৪ কোটি টাকা চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অর্থাৎ, করোনার প্রভাব কমে যাওয়ায় দেশের অর্থনীতির চাকা যখন গতিশীল হয়ে উঠেছে, এমন সময় ৫২ হাজার ৮৪ কোটি টাকা ব্যাংক থেকে চলে গেছে অন্য খাতে। এতে টাকা পাচারের আশঙ্কা করছেন দেশের অর্থনীতিবিদরা। তারা বলছেন, করোনার সময় বহির্বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির থাকায় টাকা বাইরে যেতে পারেনি। যে কারণে আমানত প্রবাহ বেড়েছিল অস্বাভাবিক গতিতে। সেই তুলনায় এই সময়ে আমানত কমে যাওয়াকে অস্বাভাবিকই মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমানতের প্রবৃদ্ধি কমেছে ৪৬ দশমিক ৫৯ শতাংশ বা ৫১ হাজার ৪৬৬ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আমানত প্রবাহ বেড়েছিল ৫১ শতাংশের বেশি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

এত টাকা কোথায় গেলো?
ব্যাংক থেকে আমানত তুলে প্রাতিষ্ঠানিক খাতে বিনিয়োগ হলে সেটি ঘুরেফিরে ব্যাংকেই আসতো। কিন্তু তা আসেনি। আবার শেয়ারবাজার বা সঞ্চয়পত্রেও বাড়েনি বিনিয়োগ।

গত অর্থবছরের জুলাই-ডিসেম্বরে সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল ২০ হাজার ৪৮৭ কোটি টাকার। চলতি অর্থবছরে বিক্রি হয়েছে ৯ হাজার ৫৯০ কোটি টাকার। শেয়ারবাজারেও মন্দা অব্যাহত। অর্থাৎ প্রায় অর্ধ লাখ কোটি টাকা চলে গেছে অপ্রাতিষ্ঠানিক খাতে। অনেকের আশঙ্কা, এ টাকা পাচার হয়েছে হুন্ডির মাধ্যমে। করোনার পর হঠাৎ খোলা বাজারে ডলারের দাম বেড়ে যাওয়াও এর কারণ হতে পারে বলে জানান অনেকে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, করোনার কারণে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে স্থবিরতা ছিল। যে কারণে গ্রাহকদের টাকা ছিল ব্যাংকমুখী। করোনার প্রভাব কমায় মানুষের চলাচল বেড়েছে। ব্যবসা-বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে। বিনিয়োগ হচ্ছে। এসব কারণে ব্যাংক থেকে আমানত কমছে। আবার অনেকে আমানতের সুদের হার কম হওয়ায় ব্যাংকে না রেখে বিভিন্ন স্থানে লগ্নিও করছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আমানতের প্রবৃদ্ধি কমলেও ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য রয়েছে ২ লাখ ১৮ হাজার কোটি টাকা।

রেমিট্যান্সও কমেছে
ব্যাংকে আমানত কমে আসার আরেকটা বড় কারণ হিসেবে রেমিট্যান্সের নেতিবাচক প্রবৃদ্ধির কথাও বলা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, গত অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারির তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স কমেছে প্রায় ২০ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে যা বেড়েছিল প্রায় ৩৪ শতাংশ। আলোচ্য সময়ে রেমিট্যান্স কমেছে প্রায় ২৭ হাজার ৯২৪ কোটি টাকা। অর্থাৎ এই টাকাও আমানত হিসেবে যোগ হতো। কিন্তু রেমিট্যান্স কমায় তা আসেনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, করোনায় ব্যবসায় মন্দা থাকায় গত অর্থবছরের জুলাই-ডিসেম্বরে সাধারণ সঞ্চয়ী হিসাবে চলতি আমানত বেড়েছিল সাড়ে ৩ হাজার শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে ওই হিসাবে আমানত কমেছে ৮২ শতাংশ। অবশ্য মোট আমানতের ৮০ শতাংশই মেয়াদি আমানত, যা মোট আমানতকে খুব একটা প্রভাবিত করে না।

জমানো টাকায় চলছে সংসার
অর্থনীতিবিদরা আরও বলছেন, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় অনেকেই ব্যাংকে রাখা সঞ্চয় ভেঙে খাচ্ছেন। এ প্রসঙ্গে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, যাদের আয় বাড়েনি, তাদের অনেকেই সঞ্চয় ভেঙে খাচ্ছেন। আমানতের সুদ হার কমিয়ে দেওয়ার কারণে এমনটি হতে পারে বলেও মন্তব্য তার।

তিনি উল্লেখ করেন, আমানতকারীরা ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিলে যে কী পরিস্থিতি হয়, কয়েক দফায় দেশের ব্যাংক খাত তা অনুভব করেছে। পরিস্থিতি যাতে সেদিকে না যায় সে বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।

ADVERTISEMENT

বেড়েছে ইসলামি ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রচলিত ব্যাংক থেকে এই পরিমাণ আমানত কমলেও ইসলামি ব্যাংকগুলোতে বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গত বছরের ডিসেম্বর শেষে ইসলামি ব্যাংকগুলোতে আমানত দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার কোটি টাকায়। তিন মাস আগে সেপ্টেম্বর শেষে যা ছিল ৩ লাখ ৭৬ হাজার কোটি টাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের তথ্যানুযায়ী, ব্যাংকটিতে ডিসেম্বর শেষে আমানত দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২০ হাজার কোটি টাকা বেশি।

Total Page Visits: 119 - Today Page Visits: 2
ADVERTISEMENT
Previous Post

চিনের শহরে আবার লকডাউন ! নতুন ভাইরাস সংক্রমণের আশঙ্কায় প্রশাসন

Next Post

রুশ সীমান্তে ১২ হাজার মার্কিন সেনা পাঠানো হয়েছে : বাইডেন

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

রুশ সীমান্তে ১২ হাজার মার্কিন সেনা পাঠানো হয়েছে : বাইডেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 138 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিবৃতি

২২ ডিসেম্বর ২০২৫

Recent News

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিবৃতি

২২ ডিসেম্বর ২০২৫
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In