• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home বাংলাদেশ

সিলেটের আকাশ খোলা হোক !

লেখক: এম আব্দুল হামিদ টিপু

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
২৫ ফেব্রুয়ারি ২০২৬
in বাংলাদেশ, সিলেটের সংবাদ  
0
116
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

লেখক: এম আব্দুল হামিদ টিপু 

সিলেটের মানুষের একটাই প্রশ্ন:  বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেট থেকে আন্তর্জাতিক রুট খুলতে চায় না, আবার অন্য কাউকেও খুলতে দেয় না?  কিন্তু কেন?

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কেবল নামেই আন্তর্জাতিক নয়। রানওয়ে আছে, টার্মিনাল আছে, ফুয়েলিং সুবিধা আছে, সম্প্রসারণ কাজ চলছে। একসাথে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সক্ষমতা আছে। তারপরও বাস্তবতা কী? বিমান বলে লস,  এয়ারক্রাফট সংকট।বিমান বলে সময় উপযুক্ত নয়।

ঠিক আছে, ধরলাম এটা ঠিক । কিন্তু প্রশ্ন হলো, অন্য এয়ারলাইন্স যখন নিজেদের ঝুঁকিতে, নিজেদের বিনিয়োগে, নিজেদের পরিকল্পনায় সিলেট থেকে উড়তে চায়, তখন বাধা কেন?

ফ্লাইদুবাই এসেছিল, বন্ধ করতে হয়েছে। এয়ার আরাবিয়া স্লট পেয়েও টিকতে পারেনি। এমিরেটস আগ্রহী। ইন্ডিগো আগ্রহী।

তাহলে সমস্যা কোথায়? সমস্যা একটাই, একচেটিয়া নিয়ন্ত্রণ। আর সেই নিয়ন্ত্রণের বোঝা বইছে সিলেটবাসী।

সিলেট মানেই প্রবাস। যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায় অসংখ্য পরিবার সরাসরি সংযুক্ত। অথচ ম্যানচেস্টার বা লন্ডনে যেতে হলে অনেক সময় ঢাকায় দৌড়াতে হয়। অতিরিক্ত ভাড়া, অতিরিক্ত সময়, অতিরিক্ত হয়রানি।

এদিকে ম্যানচেস্টার রুট বন্ধের গুঞ্জন চলছে। লন্ডন রুট ও সীমিত। কিন্তু কেন? যদি বিমান নিজেরাই পূর্ণ সক্ষমতায় চালাতে না পারে, তাহলে বাজার খুলে দিক । প্রতিযোগিতা আসুক। দাম কমুক। সেবা বাড়ুক। রাষ্ট্রের রাজস্ব বাড়ুক। প্রবাসীরা উপকৃত হোক। পর্যটন বাড়ুক।এটা তো শত্রুর লাভ নয়, এটা দেশের লাভ।

ADVERTISEMENT

এক সময় সিলেটের সাবেক মেয়র  আরিফুল হক চৌধুরীসহ অনেকেই ম্যানচেস্টার রুটে বিমান চলাচল বন্ধ ঠেকাতে সরব ছিলেন । জনাব চৌধুরী এখন প্রবাসী কল্যাণমন্ত্রী। প্রশ্ন হচ্ছে ! এখন ও কি তিনি নীতিগত একই অবস্থান নেবেন?

আর সিলেটের ১৯ টি আসনের জনপ্রতিনিধিরা? আপনাদেরকে সিলেটবাসি রাজনৈতিকভাবে যে বড় সমর্থন দিয়েছে, তার প্রতিদান কি অবহেলা?

মনে রাখবেন!  এটা কেবল আবেগ নয়। এটা অর্থনীতির প্রশ্ন। সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট মানে রেমিট্যান্স প্রবাহ সহজ হওয়া, পর্যটন শিল্পের বিস্তার, স্থানীয় কর্মসংস্থান, বিমানবন্দরের আয় বৃদ্ধি, আঞ্চলিক উন্নয়নের ভারসাম্য

কোন যুক্তিতে এই সম্ভাবনাকে আটকে রাখা হবে? যদি সত্যিই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার লোকসানের ভয় থাকে, তাহলে তাকে প্রতিযোগিতায় সক্ষম করুন। দক্ষতা বাড়ান। ব্যবস্থাপনা সংস্কার করুন। কিন্তু বাজার বন্ধ করে রাখবেন কেন?

আমাদের দাবী স্পষ্ট:

১. সিলেটকে ওপেন স্কাই পলিসির আওতায় আনা হোক । ২. আন্তর্জাতিক এয়ারলাইন্সকে স্বচ্ছ নীতিতে স্লট বরাদ্দ দেয়া হোক।  ৩. নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত জনসমক্ষে প্রকাশ করা হোক ।

ADVERTISEMENT

শেষ কথা, একটা শহরকে আটকে রাখা যায়, কিন্তু তার সম্ভাবনাকে না। একটা বিমান সংস্থা সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু জনগণের ইচ্ছাকে চিরদিন দমন করতে পারে না।

ADVERTISEMENT

সিলেটের আকাশ খোলা হোক। প্রতিযোগিতায় আসুক সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ।প্রবাসীদের যাতায়াত সহজ হোক, বিড়ম্বনা থেকে মুক্তি পাক ।

কবে হবে এই সমস্যার সমাধান? প্রশ্ন এখন সরকারের কাছে । উত্তরও তাদেরই দিতে হবে।

লেখক: এম আব্দুল হামিদ টিপু (যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী ও সাংবাদিক) ।

 

ADVERTISEMENT
Previous Post

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 138 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In