ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
অপু আহমেদ রওশন : হবিগঞ্জ প্রতিনিধি : আজ বুধবার ৮ ডিসেম্বর দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শিশু হোসাইনকে হত্যার স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে চাচী শাহেনা।
জানা যায়, হবিগঞ্জের বানিয়াচঙ্গে পারিবারিক মনোমালিন্যকে কেন্দ্র করে দু মাসের শিশু পুত্র হোসাইনকে গতকাল হত্যা করেছে আপন চাচী।
এ ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বানিয়াচং উত্তর পশ্চিম ইউনিয়নের আমিরখানী গ্রামে। নিঃিিতো হুসাইনের ফরহাদ মিয়ার পুত্র। দু মাসের শিশু সন্তান হোসাইনকে মুখে আঙ্গুল দিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে ফরহাদ মিয়ার আপন বড় ভাই ফয়েজ আহমেদের স্ত্রী শাহেনা বেগম (৩০) বিরুদ্ধে। এ ব্যপারে শিশু হোসাইনের পিতা ফরহাদ মিয়া বাদী হয়ে বড় ভাইয়ের স্ত্রী শাহেনা বেগম(৩০)কে অভিযুক্ত করে বানিয়াচং থানায় এজাহার দায়ের করেছে। বানিয়াচং থানায় হত্যা মামলা রুজু হয় করা হয়।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ বানিয়াচংয়ের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে’ সরেজমিনে গিয়ে দ্রুত আসামী গ্রেফতারের নির্দেশ ও হোসাইনের পরিবারের লোকজনকে শান্তনা দেন। অতিরিক্ত পুলিশ সুপারের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস ও এসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাত দেড় টার সময় অত্র থানাধীন কুন্ডেরপাড় এলাকা হইতে গ্রেফতার করে শাহেনা বেগমকে।
আজ বুধবার হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্র জানিয়েছে শাহেনা বেগম, শিশু হোসাইনকে হত্যা করেছে মর্মে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বিজ্ঞ আদালত শাহেনার জবানবন্দি গ্রহনের শেষে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
Total Page Visits: 206 - Today Page Visits: 1















