ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পুকুরঘাটে সিসি ক্যামেরা স্থাপন করে তরুণীর গোসলের দৃশ্য ধারণ করা হয়। তারপর সেই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মৌলভীবাজার জেলা সদরের চৌমুহনা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের -৯ এর একটি দল। গ্রেপ্তার হওয়া যুবক শেখ মো. শাহেদ সিলেটের বালাগঞ্জ উপজেলার আতাশন মোল্লাপাড়া গ্রামের শেখ মো. আব্দুল রকিবের ছেলে।
র্যাব-৯ জানায়, ভুক্তভোগী ওই তরুণী ও অভিযুক্ত শাহেদ একে অপরের প্রতিবেশী। বিভিন্ন সময় শাহেদ ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিতেন। রাজি না হওয়ায় শাহেদ ওই তরুণীর বাড়ির পুকুরঘাটে গোপন ক্যামেরা লাগিয়ে গোসল করাসহ কাপড় পরিবর্তনের ভিডিও ধারণ করেন। সেই ভিডিও ভিকটিমকে দেখিয়ে শাহেদ একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই তরুণী শাহেদকে ভিডিও ডিলিট করার কথা বললে তিনি টাকা দাবি করেন। পরবর্তীতে ওই তরুণী নিরুপায় হয়ে বিষয়টি তার পরিবারকে জানায়। মঙ্গলবার রাতে বালাগঞ্জ থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের ৩ ঘণ্টার মধ্যে আসামীকে মৌলভীবাজার জেলা সদরের চৌমুহনা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাবের-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল। বুধবার (২রা ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়।
Total Page Visits: 326 - Today Page Visits: 2















