মহান ভাষা আন্দোলনের বীর শহীদদেরকে স্মরণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মান জানাতে জি এস সি নর্থ ওয়েষ্ট রিজিয়নের আলোচনা সভা অনুষ্টিত হয়॥
মহান ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ফেব্রুয়ারি মাসে জাতির বীর শহীদদেরকে স্মরণ করতে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মান জানাতে জি এস সি নর্থ ওয়েষ্ট রিজিওনের একটি আলোচনা সভার আয়োজন করেছে ।
গত ১৬ ফেব্রুয়ারি বুধবার রাত ১১ টায় ওল্ডহামের মিলন রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজমুল ইসলাম সংগঠনের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা পরিচালনায় সভার শুরুতে ॥ অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় অথিতি ছিলেন জি এস সির নর্থ ওয়েষ্ট সাবেক সভাপতি সৈয়দ মুজিবুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মন্তাজ আলী আজাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সংগঠনের টেজারার সুহেল মিয়া , হাজি এম এ বাসিত, দিলশাদ মিয়া শামীম আহমদ, ফয়ছল আহমদ ,মহসিন আহমদ , সৈয়দ মিজান , গোলাম মৌউলা নিক্সন . আবেদুর রহমান আরজু . আজির উদ্দীন সহ আরো অনেকেই॥
সভায় বক্তারা বলেন বাংলা ভাষা আন্দোলন ছিল ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশে) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তদানীন্তন পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে॥ যার ফলে ১৯৫২ সালের দাবী আদায় করে বাংলা কে রাষ্ট ভাষা হিসাবে প্রতিষ্ঠা করা ছিল মূল লক্ষ আর এর ফলে আমরা ১৯৭১ সালের বাংলাদেশ নামক একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি ॥
ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধীনতা আন্দোলনের কাণ্ডারী। ভাষা আন্দোলনের ফলেই বাঙালি তার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী শিক্ষায় উদ্বুদ্ধ হয়। এ আন্দোলনের অনুপ্রেরণার মাধ্যমে বাঙালি পরবর্তীতে নিজ মাতৃভূমিকে পাকিস্তানি শাসকগোষ্টির কবল থেকে মুক্ত করতে আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়।॥















