সিলেটের বিশ্বনাথে রাম সুন্দর সরকারি অগ্রগামি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন ‘স্মৃতির ক্যানভাসে এসএসসি ৯৪’ ব্যাচ’র উদ্যোগে উপজেলার ৭৫ জন অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ এবং স্থানীয় মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
“মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য ” এই চির সত্য বাণী সামনে রেখে” স্মৃতির ক্যানভাসে এসএসসি ৯৪” ব্যাচ’ এর দেশ এবং প্রবাসে বসবাসরত ছাত্ররা বিভিন্ন কর্মযুচি হাতে নিয়ে আসছেন |
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শীতবস্ত্র ও খাদ্য-সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল।
সংগঠক ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক কাজী জামাল উদ্দিন, ‘এসএসসি ৯৪ ব্যাচ’র শিক্ষার্থী কবি ফয়জুল ইসলাম জীবন, সাবেক ইউপি সদস্য নুরুল হক, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, ব্যবসায়ী গিয়াস উদ্দিন, কামরুল ইসলাম, মোহাম্মদ ছাদেক আলী ও ছমির উদ্দিন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না, সাংবাদিক আব্বাস হোসেন ইমরান, প্রাক্তণ শিক্ষার্থী শায়েন্তা মিয়া, মুক্তার আলী, পিযুষ কান্দি দে, সাহেদ মিয়া, আবুল বশর, সেলু মিয়া, হানিফ আলী প্রমুখ | বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক লোকজনেই উপস্থিতিতে এই অনুষ্ঠানে দুস্থদের মধ্যে খাদ্য তালিকায় ছিল প্রত্যেককে ২ কেজি পেঁয়াজ, ১লিটার সয়াবিন তেল, ১কেজি ডাল, ৩কেজি চাল, ৫০০গ্রাম ছুলা, ২কেজি আলু, এবং প্রত্যেককে ১টি করে কম্বল।
এছাড়াও স্থানীয় মাদানিয়া মোহাম্মামদীয়া মাদ্রাসায় ২ বস্তা চাল, পেঁয়াজ, আলু ও ডাল প্রদান করা হয় |
তাছাড়া আরও একজন দুস্থকে এক বান ঢেউটিন, এবং অন্য এক মহিলাকে আর্থিক সাহায্য প্রদান করা হয়।
উল্লেখ্য , ২০১৫ সালে প্রতিষ্টিত রাম সুন্দর হাই স্কুলের ৯৪ ব্যাচের ছাত্রদের সংগঠন “স্মৃতির ক্যানভাসে এসএসসি ৯৪” এর উদ্দ্যাগে বিভিন্ন্য দুর্যোগে দুস্থদের মধ্যে সাহায্য প্ৰদান অব্যাহত রয়েছে |
উক্ত অনুষ্ঠান সফল ভাবে সম্পন্য করায় সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় |


















