লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। আজ শুক্রবার বিকেল সোয়া ৫টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পরে সন্ধ্যায় জীবনের শেষ ইচ্ছানুযায়ী বাড়ির সামনে নিজের পিতার নামে বানানো দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের পশ্চিম পাশেই চিরনিদ্রায় শায়িত হন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।
এর আগে গতকাল বৃহস্পতিবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেলা দেড়টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।











