• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home ইউকে

‘কী দিয়ে চাল আর মেয়ের ওষুধ কিনবো’

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
৩ জুলাই ২০২১
in ইউকে
0
44
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে চলছে কঠোর লকডাউন। লকডাউনের কারণে দিনাজপুরের হিলির বাজারগুলোতে আগের মতো মানুষজন না থাকায় আয়-রোজগার কমে গেছে সবার। চরম বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষজন। লকডাউনের মাঝে কীভাবে পরিবার-পরিজন চলবে, সে চিন্তায় ভাঁজ পড়েছে সবার কপালে।
শুক্রবার (০২ জুলাই) সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, মানুষজন তেমন নেই, অপেক্ষায় বসে রয়েছেন জুতা ও ছাতার কারিগররা। কেউ কাজ নিয়ে এলে যাই দাম বলছে করে দিচ্ছেন। তাদের সবার একই কথা, এভাবে চললে কীভাবে সংসার চলবে।

বাজারের খান বস্ত্রালয়ের মোড়ে বসা হিলির গ্রামের জুতার কারিগর বীরেন চন্দ্র বাংলা ট্রিবিউনকে বলেন, লকডাউন চলার কারণে কোনও কাজকর্ম নেই। একেবারে খালি হাতে বসে আছি। এর ওপর বৃষ্টিতে বাজারে লোকজন নেই। মানুষজন যদি না থাকে তাহলে কাজ হবে কোথা থেকে। সকাল থেকে এখন পর্যন্ত মাত্র ৫০ টাকা ইনকাম করেছি, এই টাকা দিয়ে কী হবে? কী দিয়ে চাল ও অসুস্থ মেয়ের জন্য ওষুধ কিনবো? আমার পরিবারে পাঁচ সদস্য। সবাই আমার আয়ের ওপর নির্ভরশীল। তাই বসে আছি, যদি আরও কিছু আয় হয় সে আশায়।

তিনি বলেন, লকডাউনের আগে স্বাভাবিক দিনে প্রতিদিন ৪০০-৫০০ টাকা ইনকাম হতো। তা দিয়ে কোনওরকমে ছেলেমেয়েদের পড়ালেখাসহ সংসার চলতো। আর আমরা কোনও সরকারি সহায়তা পাই না, গতবার লকডাউনের সময় অনেকেই আড়াই হাজার করে টাকা পেয়েছে। কিন্তু আমি পাইনি। এবার তো এখন পর্যন্ত কিছুই দেয়নি। তার মতো একই অবস্থা ওই মোড়ে বসা প্রত্যেক জুতার কারিগরের।

ADVERTISEMENT

হিলি বাজারের মাছহাটির গলির মুখে বসা বাগজানা থেকে আসা ছাতা কারিগর আব্দুল মাবুদ বাংলা ট্রিবিউনকে বলেন, লকডাউনের কারণে মানুষজন বাজারে আসতে পারছে না। এ জন্য বাজার ফাঁকা। মানুষজন না এলে কাজ হবে কোথা থেকে। বর্ষা মৌসুম চলছে। তারপরও কোনও কাজ নেই। এই ব্যবসা তো সবসময়ে হয় না, এখন থেকে শুরু করে আশ্বিন কার্তিক মাস পর্যন্ত চলে। কিন্তু এবারে তো কাজের অবস্থা খুবই খারাপ। অন্য সময় সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ৫০০-৬০০ টাকা ইনকাম হয়ে যেতো। কিন্তু লকডাউন শুরুর পর কাজকাম নেই বললেই চলে। সকাল থেকে বিকাল পর্যন্ত মাত্র ২০০ টাকা ইনকাম হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

অপর ছাতা কারিগর মকবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ২০ বছর ধরে ছাতা মেরামতের কাজ করে আসছি। কোনওদিন এমন অবস্থা হয়নি। আয়-রোজগার নেই বললেই চলে। আগে যেখানে ৫০০-৬০০ টাকা আয় ছিলো, এখন ২২০ টাকা আয় করেছি। এর মধ্যে দুপুরের ভাত খেলাম ৩০ টাকা দিয়ে। বাকি থাকলো ১৯০ টাকা। স্ত্রী-সন্তান নিয়ে চারজনের সংসার আমার, যে টাকা আয় করেছি তা দিয়ে চাল কিনবো না তরকারি কিনবো সেই দুশ্চিন্তায় আছি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, এখন পর্যন্ত সরকারিভাবে কোনও খাদ্য সহায়তা আমাদের কাছে আসেনি। এলে প্রয়োজন অনুযায়ী অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হবে।

Total Page Visits: 334 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ৭ম তলা নির্মাণে ফান্ড রেইজিং ডিনারে প্রায় ১৩৫ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি দিলেন প্রবাসীরা।

Next Post

ব্রিটেনে ছেলের গেমের টাকা মেটাতে গাড়ি বিক্রি করলেন বাবা

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

ব্রিটেনে ছেলের গেমের টাকা মেটাতে গাড়ি বিক্রি করলেন বাবা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 136 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    207 shares
    Share 83 Tweet 52

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In