স্বাস্থ্যই সম্পদ। সুস্বাস্থ্য সকল সুখের মূল ছোট বেলায় পাঠসূচিতে উপদেশমূলক এই বাক্য পড়েন নি এমন মানুষ খুজেঁ পাওয়া সত্যি কঠিন। স্বাস্থ্য ভালো থাকলে মানুষ আনন্দচিওে তার নিত্যদিনের সব কাজ করতে পারেন। কেননা শরীরের সঙ্গে মানব সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। স্বাস্থ্য ভালো থাকা মানে মন ভালো থাকা। স্বাস্থ্য নিয়ে এসব বলার পিছনে কারণটা অবশ্যই সহজেই অনুমেয়। এখন প্রশ্ন হলো আমরা কতটা স্বাস্থ্যই সচেতন।তাই আমাদের ওজন কমাতে হলে যা কিছু করতে হবে,,,,,,,,,(১) কাজের সাথে রুটিন মিলিয়ে খাওয়া, ঘুম, ব্যায়াম ঠিক রাখতে হবে।(২)পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।(৩) সয়াবিন তেল, ডোবা তেলে ভাজা পোড়া খাবার বাদ দিতে হবে।(৪) বাহিরের ফাস্টফুড, চাইনিজফুড,যে কোন ধরনের প্রসেসফুড খাবার বাদ দিতে হবে।(৫) ফিজি ড্রিংকস, সুগার, ডেজার্ট, কেক সবধরনের মিষ্টান্ন খাবার বাদ দিতে হবে। (৬) শর্করা জাতীয় খাবার নিয়ন্ত্রণে আনতে হবে।(৭) রেডমিট, আরও অনেক খাবার আছে জেনে বুঝে খেতে হবে (৮)ঘি দিয়ে ভাজা ডিম, বাদাম খাওয়া যাবে।(৯) সামুদ্রিক মাছ,শাকসবজী,ভিটামিন সি যুক্ত সবধরনের ফল খাওয়া যাবে। (১০) প্রতিদিন খালি পেটে কুসুম গরম লেবু পানি বা আপেল সাইডার ভিনেগার খাওয়া যাবে।(১১)ডাবের পানি, অ্যালোভেরা, ইসবগুলের ভুষি, কালিজিরা, সবধরনের সালাদ খাওয়া যাবে। (১২) শরীরের কন্ডিশন বুঝে ব্যায়াম করতে হবে যেমন ইয়োগা, সাইকেলিং, সুইমিং যোগব্যায়াম,পিলাটি, ইত্যাদি।(১৩)বেশি বেশি হাসতে হবে,সবুজ প্রকৃতির মাঝে সময় কাটাতে হবে।(১৪) প্রতিদিন আট ঘন্টা করে ঘুমাতে হবে।(১৫) নিজের মনের ইচ্ছাকে দাম দিতে হবে এবং সময় দিতে হবে। (১৬) সপ্তাহে দুইদিন রোজা রাখতে হবে। যারা ওজন কমাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ ও ওজনটা আগে মেপে নিবেন। আমি এইভাবেই ওজন কমিয়েছি। আমি যখন শুরু করেছিলাম তখনছিলাম ৮৩ কেজি। এখন আমি ৫৫ কেজি। তিন মাসে ২৭ কেজি কমিয়েছি এবং অনেক রোগ থেকে মুক্ত হয়েছি শুধু JK LlFESTYLE ফলো করে। এই সময়ে আমার হাজবেন্ডের ভালো সাপোর্ট পেয়েছি । আমার এই অভিজ্ঞতার কথা শেয়ার করার একমাএ কারন হলো অন্যজনকে অনুপ্রাণিত করা।















