• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home সোশ্যাল মিডিয়া

ইউটিউবে জমি দেখিয়ে প্রতারণা!

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
১৯ নভেম্বর ২০২০
in সোশ্যাল মিডিয়া
0
60
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

সাইবার অপরাধীদের প্রতারণায় বাদ যায়নি ইউটিউব চ্যানেলও। জনপ্রিয় ভিডিও শেয়ারিং মাধ্যমটিতে লোভনীয় সব ভিডিওর ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল প্ল‌্যাটফর্ম সম্পর্কে সাধারণ মানুষদের জ্ঞানের অভাব, সরলতা ও অতিমাত্রায় লোভের কারণেই প্রতারকরা সুযোগ পাচ্ছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে, বিকাশের মাধ্যমে প্রতারণার হাজারও অভিযোগ এমনিতেই আছে তাদের কাছে। এর মধ্যে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখিয়ে, ফ্ল‌্যাট বা জায়গা বিক্রির কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে। টাকা হাতানোর পর বন্ধ করে দেওয়া হচ্ছে চ্যানেল।

গাজীপুরের ফার্নিচার ব্যবসায়ী মতিউর রহমান। শখ করেছেন একটা ফ্ল‌্যাট বা জায়গা কেনার। খোঁজ খবরও নিচ্ছিলেন। হঠাৎ একদিন ইউটিউবে ভিডিও দেখার সময় ‘জায়গা কেনাবেচা’ নামের একটি চ্যানেল নজর কাড়ে তার। ৩ লাখ সাবস্ক্রাইবার দেখে আস্থা জন্মায় তার। চ্যানেলটিতে দেখানো হয় বিভিন্ন এলাকায় ঘুরে কম দামে ভালো জায়গা বিক্রির ভিডিও। এর মধ্যে ধানমন্ডি গুলশানের মতো ভিআইপি এলাকায় ২০/৩০ লাখ টাকার ফ্ল্যাটের ভিডিও আছে! স্বভাবতই লোভে পড়েন মতিউর।

ভিডিওতে থাকা নম্বরে যোগাযোগ করেন। চ্যানেলের মালিক জহুরুল ইসলামসহ আরও ৭/৮ জনের সঙ্গে পরিচয় হয়। তারাও অল্প দামে ভালো ফ্ল্যাটের সন্ধানে ছিলেন।

রাজধানীর উত্তরায় কাজ চলা এমন এক ফ্ল্যাটের একাধিক ভিভিও তাদের দেখানো হয়। পছন্দ হয় তাদের। তিন দিন পর কাগজপত্র তৈরি করার নাম করে বিকাশে তাদের সবার কাছে থেকে ২৫ হাজার করে টাকা নেন জহুরুল ও তার লোকজন। এরপর বুকিং, ভালো বেসিং, ভালো স্টাইলস দেওয়ার নাম করে বিকাশে আরও টাকা নেন জহুরুল।

এভাবে কেটে যায় ছয় মাস। ফ্ল‌্যাটের দেখা আর পাওয়া যায় না। হঠাৎ একদিন চ্যানেলটিও আর খুঁজে পাওয়া যায় না। মতিউর বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। এরপর অভিযোগ করেন সিআইডিতে।

একই ধরনের ঘটনা ঘটে সরকারি ব্যাংকের চাকরিজীবী আকাশ খানের সঙ্গে। ‘শখের জায়গা-শখের বাড়ি’ নামের চ্যানেল থেকে নম্বর নিয়ে যোগাযোগ করেন আশিকুর রহমানের সঙ্গে। তাকে মিরপুর ও কেরানীগঞ্জের দুটি জায়গা দেখানো হয়। প্রাথমিক কথাবার্তার পর জমির কাগজপত্র ঠিক করার কথা বলে ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নেয় প্রতারক। জায়গা পছন্দ হয়েছিল তাই টাকা দেন আকাশ। পরের ৬ মাস এমন আরও অনেক ভিডিও ওই চ্যানেলে আপলোড হয়। পরে ওই চ্যানেলটিও আর খুঁজে পাওয়া যায়নি।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, সিআইডির সাইবার পুলিশ সেন্টারে এমন বেশ কয়েকজন ভুক্তভোগী যোগাযোগ করেন। তাদের অভিযোগ আমলে নিয়ে আমরা এই প্রতারক চক্রদের বিরুদ্ধে অভিযান চালাই। জহুরুল ও আকাশকে তাদের সহযোগীসহ গ্রেফতার করতে সক্ষম হই।

সিআইডির সদর দফতর সূত্র বলছে, এ বছরের ৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সাইবার পুলিশ সেন্টারের ফেসবুক পেজে ১৭ হাজার ৭০৩টি অভিযোগ এসেছে। বিকাশের মাধ্যমে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন এমন অভিযোগ এসেছে ১৮৫টি। এর মধ্যে ইউটিউবে ভিডিও দেখিয়ে প্রতারণার সংখ্যা এক তৃতীয়াংশ।

অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান বলেন, বেশি সাবস্ক্রাইব আছে এমন ইউটিউব চ্যানেল ক্ষেত্রবিশেষে ৫০ হাজার টাকা দিয়েও কিনে নেয় প্রতারকরা। পরে ওই চ্যানেলে তারা বিভিন্ন জায়গার ভিডিও করে বেড়ান। অস্বাভাবিক কম দামের ফ্ল্যাট দেখান। তিন লাখ মানুষ যদি চ্যানেল ফলো করে এর মধ্যে শ’খানেক সরলমনা মানুষ এমনিতেই পেয়ে যায় প্রতারকরা।

এরপর কেউ আগ্রহ প্রকাশ করলে তাকে জায়গা দেখানো বা কাগজপত্র ঠিক করে দেওয়ার কথা বলে বারবার বিকাশের মাধ্যমে টাকা নেয়। কিন্তু কখনও সামনে আসে না। ফ্ল্যাট যারা কিনবেন, তারা ১০/২০ হাজার টাকা দিতেও সচরাচর আপত্তি করে না। এভাবে শত মানুষের কাছে থেকে লাখ টাকা হাতানো তাদের জন্য সহজ হয়ে যায়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

সিআইডির পরামর্শ

ADVERTISEMENT

সিআইডির কর্মকর্তারা বলছেন, বিকাশের মাধ্যমে মানুষ নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন। কাউকে বলা হচ্ছে ভুল করে টাকা চলে গেছে, কাউকে বলছে বিকাশের পিন কোড বদলাতে হবে। এবার ইউটিউবের ভিডিও দেখিয়েও প্রলোভনে ফেলে টাকা নিচ্ছে অনেকে। এসব ক্ষেত্রে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে সিআইডির সঙ্গে যোগাযোগ করবেন।  সিআইডি আগে বিকাশের সঙ্গে কথা বলে একাউন্ট বন্ধ করে দেবে। পরে ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি পরামর্শ দেবে।

সিআইডি বলছে, এক্ষেত্রে নিজের লোভ সংবরণও জরুরি। অনলাইন প্ল‌্যাটফর্মে লেনদেনে জড়ানোর আগে প্রযুক্তি ভালো বোঝে এমন কারোর পরামর্শ নিলেও ভালো।

সাইবার পুলিশ সেন্টারে যোগাযোগ

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীনে সাইবার পুলিশ সেন্টারের ০১৩২০০১০১৪৮ নম্বরটি ২৪ ঘণ্টাই চালু থাকে। একজন এসআই পদমর্যাদার কর্মকর্তা এর দায়িত্ব পালন করেন। তাছাড়া Cyber Police Centre, CID Bangladesh নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজও আছে। সেখানেও অভিযোগের মেসেজ পাঠানো যাবে।

Total Page Visits: 307 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

অভিনয়ে টেনিস তারকা সানিয়া মির্জা

Next Post

বছরের শুরুতে ২৫ দিনের লোকডাউন ! বড়দিন পালনে সুযোগ পাবেন একসাথে  চার পরিবার !

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

বছরের শুরুতে ২৫ দিনের লোকডাউন ! বড়দিন পালনে সুযোগ পাবেন একসাথে  চার পরিবার !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 139 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিবৃতি

২২ ডিসেম্বর ২০২৫

Recent News

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিবৃতি

২২ ডিসেম্বর ২০২৫
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In