• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home সিলেটের সংবাদ  

বিশ্বনাথে সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু

১২০ কোটি টাকা ব্যয়ে কাজ হবে চার ধাপে

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
৩ ডিসেম্বর ২০২০
in সিলেটের সংবাদ  
0
81
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ থেকে : সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর ও রাজাপুর, পরগণার বাজার এলাকার সুরমা নদীর উভয় তীরের ভাঙন রক্ষায় ১২০ কোটি ৭২ লাখ টাকা প্রকল্পের কাজ শুরু হয়েছে। ৪টি ধাপে পর্যায়ক্রমে এ প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। এর মধ্যে প্রায় ৩৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে বিশ্বনাথ অংশের মাহতাবপুর ও পরগণার বাজার এলাকায় নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার সকালে সংরক্ষণ কাজের উদ্বোধন করেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, ২০০০ সাল থেকে এ পর্যন্ত নদীর এ অংশে ভাঙ্গনে বিলীন হয়েছে কবরস্থান, মাজার, মসজিদ, বাজারসহ শতাধিক ঘর-বাড়ি। গৃহহারা পরিবারগুলো অন্যত্র বাড়িঘর তৈরী করলেও নদীর ভাঙ্গন যেন তাদের পিছু ছাড়ছে না। ধীরে ধীরে সেইসব বাড়ি-ঘরও বিলীন হয়ে যাচ্ছে। ফলে গৃহহারা হয়ে পড়েছেন অনেক পরিবার।
জানা গেছে, কয়েক বছর পূর্বে মাহতাবপুর গ্রামের পশ্চিম দিকে নদী ভাঙ্গন রোধে ব্লক বসানো হয়। এরপর পূর্ব দিকে ভাঙ্গনের তীব্রতা বাড়তে থাকে। ২০০৯ সালের মধ্যে প্রায় অর্ধশতাধিক ঘর নদী গর্ভে বিলীন হয়ে যায়। নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। সেই দাবীর প্রেক্ষিতে ২০১০ সালে সিলেট-২ আসনের তৎকালীন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর আহবানে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন তৎকালীন পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। পরিদর্শনকালে তিনি ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন।
এরপর ২০১৭ সালের ২৯ এপ্রিল তৎকালীন সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার আহবানে বেশ কয়েকজন মন্ত্রী ভাঙ্গন এলাকা পরিদর্শনে আসেন। পরবর্তীতে ২০১৮ সালের ২০ জানুয়ারী মন্ত্রণালয়ের সচিবকে সঙ্গে নিয়ে লামাকাজী সুরমা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে আসেন তৎকালীন পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। পরিদর্শনকালে তিনিও নদীর ভাঙন রক্ষায় প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানান। এরপর নদীর তীর ভাঙন রোধে পানি সম্পদ মন্ত্রণালয়-এর পক্ষ থেকে প্রকল্প গ্রহণ করা হয় । ২০১৫ সালের ১৭ অক্টোবর লামাকাজী বাজারে একটি অনুষ্ঠানে তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিও নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছিলেন । তাঁর পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাবস্থায় ২০১৯ সালের ৫ নভেম্বর লামাকাজী এলাকায় সুরমা নদীর উভয় তীরের ভাঙন রক্ষায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২০ কোটি ৭২ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান: লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বারের সভাপতিত্বে ও মেম্বার ফয়সল আহমদের পরিচালনায় গতকাল শনিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশিত পথ অনুসরণ করে জনগণের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার এ কে এম নিলয় পাশা, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা, পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া। বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, সমাজসেবক আব্দুস শহীদ, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রব ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হাবিবুর রহমান। এ সময় স্থানীয় ইউনিয়ন সদস্য চমক আলী, মো. নুরুজ্জামান, মকসুস আহমদ মিলন, হেলাল আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, সংসদ সদস্যের একান্ত সহকারী কয়েছ মিয়া, এপিএস অসিত রঞ্জন দেব, সাংবাদিক আশিক আলী, নবীন সুহেল, আক্তার আহমদ সাহেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Total Page Visits: 313 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

শিশুকে ধর্ষণের পর হত্যার দা‌য়ে ১ জনের মৃত্যুদণ্ড

Next Post

‘মধুসূদন দের ভাস্কর্য ভেঙে দিলো দুর্বৃত্তরা

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

‘মধুসূদন দের ভাস্কর্য ভেঙে দিলো দুর্বৃত্তরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 138 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিবৃতি

২২ ডিসেম্বর ২০২৫

Recent News

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিবৃতি

২২ ডিসেম্বর ২০২৫
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In