ADVERTISEMENT
ADVERTISEMENT
“যুগ এখন ডিজিটাল- মিলন হবে ভার্চুয়াল” স্লোগান কে সামনে রেখে দশ গাঁও নওয়া গাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোয়াইনঘাট, সিলেট এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিতব্য অনলাইন ম্যাগাজিনের জন্য লেখা আহবান করা হচ্ছে।
ADVERTISEMENT
আগ্রহীদের আগামী ২৫ ডিসেম্বর এর মধ্যে নিম্নোক্ত মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ইমেইল, সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে পারেন।
যেসব থাকছে-
কলাম, প্রবন্ধ, কবিতা, ছড়া,গল্প, কৌতুক, ধর্মের কথা, পাঁচমেশালি, স্কুল ও কলেজ জীবনের স্মৃতিচারণ, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি, বিজয় দিবসের তাৎপর্য ও কথাসহ অনেক।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষক গণের লেখা লেখি ছাড়াও কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, সুশীল সমাজের লেখাও আহ্বান করা যাচ্ছে।
লেখক কে অবশ্যই নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে।
প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচ উল্লেখ সহ নাম, ঠিকানা ও মোবাইল নম্বর এবং বর্তমান শিক্ষার্থীদের নাম, কোন শ্রেণীর ছাত্র উল্লেখ করতে হবে।
ছফট কপি ও হার্ড কপি উভয়ই গ্রহণ যোগ্য।
মানসম্মত লেখা প্রকাশিত হবে এবং অপ্রকাশিত লেখা ফেরত দেয়া হবে না।
হোয়াটসঅ্যাপ নাম্বার সমূহ:
তারেক আহমদ, নির্বাহী সম্পাদক, হোয়াটসঅ্যাপ +880 1723-500844; বদরুল ইসলাম, সহকারী সম্পাদক, হোয়াটসঅ্যাপ:+880 1749-986241
মোন্তাসির মোস্তাকিন, সহকারী সম্পাদক, হোয়াটসঅ্যাপ:+880 1752-677121
সরাসরি অথবা ডাকযোগে পাঠানোর ঠিকানা:
ডাঃ মোঃ এনামুল হক
এনাম হোমিও কেয়ার,সালুটিকর বাজার
পোস্ট অফিস:সালুটিকর বাজার
গোয়াইনঘাট,সিলেট।
ম্যাগাজিন বিষয়ে বিস্তারিত জানতে “স্মৃতির ক্যানভাস অনলাইন ম্যাগাজিন” ফেইসবুক অফিসিয়াল পেইজ ভিজিট করতে পারেন অথবা +880 1723-500844 এই নাম্বারে সার্বক্ষণিক যোগাযোগ করতে পারেন।
এদিকে স্মৃতির ক্যানভাস অনলাইন ম্যাগাজিন প্রকাশে শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী, গভর্নিং বডি , সুশীল সমাজ সহ সর্বমহলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ম্যাগাজিনের সম্পাদক লন্ডন প্রবাসী ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলী।
প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচারের অনুরোধ সহ
বার্তা প্রেরক
মোঃ কমর উদ্দিন, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ বাহিনী
আহ্বায়ক ম্যাগাজিন কমিটি, মোবাইল ০১৭১৭০২৩০২৮ এবং
তারেক আহমদ, এমবিএ, মোবাইল:+880 1723-500844
সদস্য সচিব ম্যাগাজিন কমিটি।
Total Page Visits: 459 - Today Page Visits: 1















