• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
সোমবার, মার্চ ১৬, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home ইউকে

বাণিজ্য চুক্তিতে সচেষ্ট জনসন ও ভন ডার লেন

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
১০ ডিসেম্বর ২০২০
in ইউকে
0
60
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন গতরাতের বহুল প্রত্যাশিত বাণিজ্য চুক্তি আলোচনায় ইতি ঘটাতে পারেননি। তবে চুক্তি স্বাক্ষর না হলেও অচলায়তন কিছুটা দূর হয়েছে। চুক্তিহীন অবস্থা ঠেকানোর চূড়ান্ত অবকাশ হিসেবে আগামী রোববারের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য দুই নেতা একমত হয়েছেন।

বৃটিশ জলসীমায় ইউরোপীয় ইউনিয়নের মাছ ধরার সুযোগ নিয়ে মূখ্য আলোচনার ত্রি-কোর্স ডিনারে বিগ ফিশ রেসিপি অন্তর্ভুক্ত ছিল। সন্ধ্যা ৬টার নির্ধারিত খাবার সাড়ে ৭টায় শুরু হয়। এসময় মিস ভন ডার লেন মজাদার গরম মাছ ভূনা মি. জনসনের পাতে তুলে দেন। তবুও আলোচনায় খুব একটা বরফ গলেনি বলে সংশ্লিষ্ট সুত্রগুলো মনে করছেন।

চলমান নীতি অনুসারে যুক্তরাজ্যের জলসীমায় ইউরোপীয় দেশগুলো অবাধে মাছ শিকার করতে পারে। ইইউ বিশেষ করে ফ্রান্স এই সুবিধা আগামীতেও বলবৎ রাখতে চায়।

যুক্তরাজ্য এতে রাজী না হলে ইউরোপের বাজারে তাদের শুল্কমুক্ত মাছ রপ্তানিতে রাজী নয় ইইউভূক্ত সদস্য রাষ্ট্র। এছাড়া বৃটেনে ইইউ নাগরিকদের কর্মসংস্থান অধিকার এবং পরিবেশ বিষয়ক নীতিমালা বহাল রাখা, যাত্রী ও মালামাল পরিবহনে সীমান্ত চৌকিতে তল্লাশি ও শুল্ক আদায় এবং উভয়পক্ষের মধ্যে বিরোধ হলে ইউরোপীয় আদালতে সমাধানের কর্তৃত্ব চায় ইইউ।

ADVERTISEMENT

ইইউর সাথে বৃটেনের ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে গত কয়েক দিনের আলোচনায় যুদ্ধ যুদ্ধ ভাব ছিল। বৃটিশ ব্রেক্সিট আলোচক লর্ড ফ্রস্ট ও ইউরোপীয় প্রধান সমন্বয়ক মিশেল বার্নিয়ার লন্ডনে ও ব্রাসেলসে বহুত দেন-দরবার শেষে ক্লান্ত হয়ে পড়েন। কর্মকর্তাদের ‘আনলক’ অবস্থার অবসান ঘটাতে সোমবার বরিস জনসন এবং উরসুলা ভন ডার লেন প্রায় ৯০ মিনিট টেলিফোনে কথা বলেন। এরই ধারাবাহিকতায় গতরাতে দু’নেতা ও তাদের প্রধান আলোচকরা মুখোমুখি হয়েছিলেন।

ADVERTISEMENT

ইইউ সদর দপ্তরে জনসনের আগমনের সময় ইইউ পতাকা দিয়ে তৈরি মাস্ক নিয়ে ফটোগ্রাফের জন্য দাঁড়িয়ে ছিলেন মিস ভন ডের লেইন। জার্মান প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মি. জনসনকে খুব কাছাকাছি দাঁড়িয়ে কোভিড বিধি লঙ্ঘন করার জন্য হালকা উপহাস করে বলেন, ‘দূরত্ব বজায় রাখুন’। এসময় মি. জনসন ১০ নম্বর ব্র্যান্ডযুক্ত মাস্ক পরিধান করেছিলেন। তিনি জবাব দিয়েছিলেন, ‘আপনি এখানে একটি শক্ত জাহাজ চালাচ্ছেন, উরসুলা এবং যথার্থই বলেছেন’। সংক্ষিপ্ত ফটোসেশন শেষে মিস ভন ডের লেন খাবারের উদ্দেশ্যে যাত্রা শুরুর সময় ফরাসি ভাষায় বলেন অ্যালোনস-ওয়াই অর্থাৎ চলুন, চলুন। বৃটিশ প্রধানমন্ত্রীও জবাব দিলেন অ্যালোনস-ওয়াই (Allons-y)।

ADVERTISEMENT

বরিস জনসন এবং উরসুলা ভন ডার লেন আলোচনার শুরুতে ক্যামেরার সামনে মাস্ক খুলে একে অপরকে স্বাগত জানান। তারপর দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে উভয় পক্ষ যুক্তি এবং পাল্টা যুক্তি উপস্থাপন করেন। তারা ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে অচলাবস্থা ভাঙার চেষ্টা করেছেন। চুক্তি বাস্তবায়নের সময়সীমা ১৩ই ডিসেম্বর রোববার পর্যন্ত পেছাতে একমত হয়েছেন। উভয় পক্ষই আশা করছেন যে, সপ্তাহান্তে পুনরায় আলোচানার মাধ্যমে একটা যৌক্তিক সমাধানে পৌঁছবেন এবং নতুন বছরটিতে বিশৃঙ্খলামুক্ত রাখতে সচেষ্ট হবেন।

গতরাতের খাবারের আগে ইউরোক্র্যাটরা বলছিলেন, তারা ‘অলৌকিক আশার প্রত্যাশায় করছেন’ এবং জার্মান মিস ভন ডের লেন সর্বোতভাবে মি. জনসনকে তার কিছু অবস্থান পরিবর্তন করার জন্য প্রলুব্ধ করেছেন। মি. জনসনও সমানতালে রসঘন আলোচনায় সুরাহা টানতে সচেষ্ট ছিলেন।

এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাওয়ার আগে মি. জনসন এমপিদের বলেছিলেন যে, তিনি রাতের খাবারে আলোচনার ব্যাপারে পিছপা হবেন না এবং ইউরোপীয় ইউনিয়ন চিরতরে যুক্তরাজ্যকে আবদ্ধ রাখার মত আপত্তিজনক দাবি প্রত্যাহার করবে বলে আশা করছেন। তিনি বৃটেনের পার্লামেন্ট ‘হাউজ অব কমন্সে’ বলছিলেন, বৃটিশ জলসীমায় ইইউ’র প্রবেশাধিকার এবং ইইউ’র লাল ফিতার দৌরাত্ম্য থেকে বিচ্ছিন্ন হতে প্রতিবন্ধক কোনও চুক্তিতে স্বাক্ষর করবেন না। বিরোধী লেবার পার্টির এক প্রশ্নের জবাবে আরো দৃঢ়তার সঙ্গে অভয় দিয়ে বলেন, শুধু তিনি নন, কোন প্রধানমন্ত্রীই তা গ্রহণ করবেন না।

তবে ইইউ থেকে সর্বোতভাবে চূড়ান্ত বিদায়ের প্রাক্কালে মাত্র তিন সপ্তাহ সময়ে চলমান অনিশ্চয়তায় বৃটেন ও ইইউতে অনিশ্চয়তা ও অস্বস্তি বাড়ছে।

Total Page Visits: 344 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

ফাইজারের ভ্যাকসিনের তথ্য চুরি করতে সাইবার হামলা

Next Post

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা চালু

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা চালু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 138 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In