• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home ইউকে

সংক্রমণ বাড়লেও টিকায় অনীহা ব্রিটিশদের

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
২৭ ডিসেম্বর ২০২০
in ইউকে
0
44
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

নতুন ধরনের করোনা ভাইরাস ব্রিটেনে দ্রুত ছড়িয়ে পড়ছে। সংক্রমণ এত দ্রুত বাড়ছে যে, সরকারি হিসাবেই ইংল্যান্ডে এখন প্রতি ৮৫ জনের মধ্যে একজন আক্রান্ত হচ্ছেন। গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখের বেশি। সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে লন্ডনে। কিন্তু লন্ডনের স্বাস্থ্যকর্মীরা বলছেন, সংক্রমণের ভীতি বাড়লেও মানুষের মধ্যে টিকা গ্রহণের আগ্রহ দেখা যাচ্ছে না। লোকজনকে টিকা গ্রহণের আহ্বান জানানো হলেও তেমন একটা সাড়া পাওয়া যাচ্ছে না। বিবিসি।

ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য বিভাগের (এনএইচএস) কর্মকর্তা মোস্তফা ফারুক লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার একটি জিপি সেন্টার বা স্বাস্থ্যসেবা কেন্দ্রের ব্যবস্থাপক। এ বিষয়ে তিনি বলেন, টিকা কর্মসূচির প্রথম সপ্তাহেই তারা টিকা নিয়ে মানুষের সন্দেহ, বিভ্রান্তি এবং আপত্তির মুখে পড়েছেন।

তিনি বলেন, ‘আমরা যখন ফোন করে টিকা নেওয়ার প্রস্তাব দিচ্ছি, অনেক মানুষ গড়িমসি করছেন, নানা প্রশ্ন করছেন। অনেকে সরাসরি প্রত্যাখ্যানও করছেন।’ ব্রিটেনে গত ১৫ ডিসেম্বর ফাইজার এবং বায়োএনটেকের তৈরি টিকা প্রয়োগ শুরু হয়েছে। প্রথম দফায় ৮০ বছর এবং তার বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ADVERTISEMENT

মোস্তফা ফারুক জানান, প্রথম সপ্তাহে টাওয়ার হ্যামলেটসের ৩৬টি জিপি সার্ভিসের মাধ্যমে ৮০ বা তার বেশি বয়সী ৯৩৫ জনকে টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছিল। কিন্তু আপত্তি ও অনীহার কারণে লক্ষ্যমাত্রার ৪৪ শতাংশ অর্জিত হয়েছে। ফলে বেঁচে যাওয়া টিকাগুলো চিকিৎসক, নার্স বা অন্য স্বাস্থ্যকর্মীদের দেওয়া হয়েছে।

ADVERTISEMENT

তিনি জানান, লোকজনকে উদ্বুদ্ধ করতে চিকিৎসকরা নিজেরাই তাদের বাসায় ফোন করেছেন। কিন্তু তার পরও অনেকেই টিকা নিতে সরাসরি অস্বীকার করেছেন। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, একজন স্বাস্থ্যকর্মী একদিনে ২৫ জনকে ফোন করেছেন। কিন্তু তাদের মধ্যে প্রায় সাতজনই সরাসরি টিকা নিতে অস্বীকার করেছেন। বাকি পাঁচজন নানা কারণে আসতে অপারগতার কথা জানিয়েছেন।

ADVERTISEMENT

একই কথা বলেছেন টাওয়ার হ্যামলেটস এলাকার সমাজকর্মী নবাব উদ্দিন। তিনি ইস্ট হ্যানডস নামের একটি দাতব্য সংস্থার সঙ্গে জড়িত। নবাব উদ্দিন জানান, সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভূতদের ওপর পরিচালিত সংক্ষিপ্ত একটি জরিপে তারা দেখেছেন, কোভিড এবং এর টিকা নিয়ে তাদের মধ্যে নানা বিভ্রান্তি-সন্দেহ কাজ করছে।

ওই জরিপের ৬৫ শতাংশই বলেছেন, টিকা নেবেন কিনা তা নিয়ে তারা নিশ্চিত নন। তারা অপেক্ষা করে দেখবেন। তিনি বলেন, সমাজের কিছু অংশে সঠিক তথ্যপ্রবাহের দারুণ ঘাটতি রয়েছে। মানুষের ভেতরে নানা ধরনের অদ্ভুত সব ধারণা রয়েছে। অল্প শিক্ষার কারণে বিশেষ করে বয়স্করা নিজেরা খবর তেমন পড়েন না বা দেখেন না। অন্যের কাছে শোনেন এবং কানকথা বিশ্বাস করেন, নানা গুজব ঘোরাফেরা করে। তবে ব্রিটিশ সরকার জানিয়েছে, প্রথম সপ্তাহেই ছয় লাখেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।

Total Page Visits: 444 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

আপনারা একা নয়: বড়দিনের বার্তায় ব্রিটিশ রানি

Next Post

সুনামগঞ্জে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা, নিজেকে রক্ষা করতে লাফ দিয়ে গুরুতর আহত কলেজছাত্রী

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

সুনামগঞ্জে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা, নিজেকে রক্ষা করতে লাফ দিয়ে গুরুতর আহত কলেজছাত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 138 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In