টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের হোম স্কুলিং এর জন্য ১০ হাজার কম্পিউটার চেয়ে এডুকেশন সেক্রেটারীর কাছে জরুরী চিঠি দিয়েছেন মেয়র জন বিগস। চিঠিতে মেয়র বলেন, স্থানীয় হেড টিচারদের সাথে কথা বলে আমরা জেনেছি লক ডাউনের কারনে ল্যাপটপের অভাবে শিক্ষার্থীদের পড়াশুনা বিঘিœত হচ্চেছ। এই সমস্যার সমাধানে টাওয়ার হ্যামলেটসের স্কুল শিক্ষার্থীদের জন্য জরুরীভিত্তিতে ১০ হাজার ল্যাপটপ দরকার।
শুধু তাই নয়, ওভার ক্রাউডিংয়ের কারনেও তাদের পড়াশুনা বিঘিœত হচ্চেছ। একসাথে একাধিক শিক্ষার্থীর অনলাইন ব্যবহার অনেক ঘরেই সম্ভব হচ্চেছ না। এছাড়া রিমোট লানিং এর জন্য অস্থায়ীভাবে চালু হওয়া মোবাইল ফোনও তেমন কার্যকর নয়। মেয়র এখনই তাদের জন্য ফ্রি ব্রডব্যান্ড সরবরাহ এবং পরবর্তীতে তা অব্যাহত রাখারও অনুরুধ করেন।
মেয়র জানান গত নভে“রে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল লবিং এর মাধ্যমে অতিরিক্ত ৫শ ল্যাপটপের ব্যবস্থা করেছিল। কিন্তু এই সংখ্যা মোটেই পর্যাপ্ত নয়। তিনি বলেন, হোম লার্নিং এর জন্য যথাযথ আইটি সাপোর্ট খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। এই সাপোর্ট ছাড়া এটা কখনো সফল হবে না।
এজন্য এডুকেশন সেক্রেটারীর কাছে চিঠি লিখে জরুরী সহায়তা চেয়েছি। কেবিনেট মে“ার ফর চিলন্ড্রেন এন্ড স্কুল কাউন্সিলার ড্যানি হ্যাসেল বলেন, আইটি সাপোর্ট দিয়ে আমাদের শিশুদের হোম স্কুলিংয়ে সহায়তার জন্য হেড টিচারদের সাথে নিয়ে আমরা কাজ করছি।
আমাদের এই সহায়তা যথেষ্ট নয়। অতিদ্রুত আমাদের হাজার হাজার ল্যাপটপ দরকার। এছাড়া ল্যাপটপের পাশপাশি নির্বিঘœ ব্রডব্যান্ড কানেকশনও জরুরী। আমাদের শিশুদের এসব চাহিদা অতিদ্রুত সমাধানের জন্য সরকারের কাছে জরুরী দাবী জানাচ্চিছ।











