মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সহসভাপতি ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এর নির্বাহী সদস্য শফিকুর রহমান ইছহাক গত ৩০ জানুয়ারী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি রাজনীতির পাশাপাশ বাংলাদেশেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তার দেশের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ কালিজুরী দক্ষিন মহল্লা গ্রামে। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবী খসরু চৌধুরীর ইন্তেকাল
বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরীর বড় ভাই ,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবী আলহাজ্ব খসরু চৌধুরী গত ৩০ জানুয়ারী শনিবার বেডফোর্ড শহরের নিজ বাসায় ইন্তেকাল করেছেন ।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮০ বছর । মৃত্যুকালে তিনি চার ছেলে , চার মেয়ে , দুই ভাই,নাতি নাতনী ও আত্মীয় স্বজন রেখে গেছেন ।
মৃত্যুর আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেও পরবর্তীতে সুস্থ ছিলেন। কিন্তু শনিবার হার্টএটাকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী।
মরহুম খসরু চৌধুরীর দেশের বাড়ী ছিল -নবীগন্জ উপজেলার কাইস্তগ্রামে। ব্যক্তিগত জীবনে মরহুম ছিলেন সদালাপী ,পরোপকারী ও। পরহেজগার । পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে ।















