• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home আন্তর্জাতিক

সু চির বিরুদ্ধে মামলা, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
৩ ফেব্রুয়ারি ২০২১
in আন্তর্জাতিক
0
70
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সু চির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দায়ের করা অভিযোগের মধ্যে রয়েছে আমদানি ও রফতানি আইন ভঙ্গ, বেআইনি যোগাযোগ সামগ্রী দখলে রাখা। নথিতে দেখা গেছে, তদন্তের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত সোমবার অভ্যুত্থানের পর থেকে সু চি কোথায় আছেন সেই বিষয়ে সামরিক সরকারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তবে তাকে রাজধানী নেপিদোর নিজ বাড়িতে আটক রাখা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিয়ান্ট জেলে রয়েছেন বলে জানা যাচ্ছে। তার বিরুদ্ধেও মামলা দায়ের করার নথি দেখা গেছে। তার বিরুদ্ধে করোনা মহামারির নিয়ম ভঙ্গ করে জনসমাগম করার অভিযোগ আনা হয়েছে।

অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে অং সান সু চি কিংবা প্রেসিডেন্ট উইন মিয়ান্টের কোনও বক্তব্য সামনে আসেনি। সেনা প্রধান মিন অং হ্লাং-এর নেতৃত্বে ওই অভ্যুত্থানের পর এক বছরের জরুরি অবস্থা জারি করে ১১ সদস্যের জান্তা সরকার গঠন করা হয়েছে। সামরিক বাহিনীর দাবি গত বছরের নভেম্বরের সাধারণ নির্বাচনে জালিয়াতি করে জয় পেয়েছে সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)।

সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে নাগরিক অসহযোগের ডাক দিয়েছেন মিয়ানমারের অ্যাকটিভিস্টরা। সেই ডাকে সাড়া দিয়ে দেশটির ৩০টি শহরের ৭০টি হাসপাতাল ও মেডিক্যাল বিভাগের কর্মীরা কর্মবিরতি ঘোষণা করেছেন। কেউ কেউ কাজ চালিয়ে গেলেও গণতন্ত্র হরণের প্রতিবাদের প্রতীক পরছেন তারা। বিক্ষোভরত মেডিক্যাল কর্মীরা সু চির মুক্তির দাবি তুলেছেন।

ADVERTISEMENT

অনলাইনে অনেকেই সামাজিক যোগাযোগের প্লাটফর্মে নিজেদের প্রোফাইল পিকচার কেবলমাত্র লাল রং করে ফেলছেন। ইয়াঙ্গুন ইয়োথ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা থিনজার সুনলেই বলেন, ‘মিয়ানমারের তরুণেরা এখন নাগরিক অসহযোগের কৌশল দেশজুড়ে প্রয়োগ শুরু করছেন। তারা বিশেষ করে সরকারি কর্মচারিদের সামরিক জান্তা সরকারের হয়ে কাজ বন্ধ করে দেওয়ার ডাক দিচ্ছেন।’ অসহযোগ আন্দোলন সমন্বয় করতে খোলা হয়েছে একটি ফেসবুক গ্রুপ।

তবে বড় ধরনের বিক্ষোভের কোনও ইঙ্গিত এখনও পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার রাতে দেশটির মূল শহর ইয়াঙ্গুনে চালকেরা গাড়ির হর্ন আর বাসিন্দারা থালাবাসন পিটিয়ে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ জানায়।

ADVERTISEMENT

অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনা সদস্যরা। জারি রয়েছে রাত্রিকালীন কারফিউ। ফলে মূলত নীরব রয়েছে দেশটি।

ADVERTISEMENT

তবে সামরিক বাহিনীর সমর্থনে কয়েকটি মিছিলের কথাও জানা গেছে। এর একটিতে প্রায় তিন হাজার মানুষ যোগ দেয় বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা।

Total Page Visits: 258 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

ট্রাম্পকে অভিশংসনের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করলেন আইনজীবীরা

Next Post

মিয়ানমারে অভ্যুত্থানের প্রতিবাদে স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতি ঘোষণা করেছেন

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

মিয়ানমারে অভ্যুত্থানের প্রতিবাদে স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতি ঘোষণা করেছেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

সিলেটের আকাশ খোলা হোক !

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    207 shares
    Share 83 Tweet 52

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In