প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকা নিয়েছেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী (বিটু) নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানিয়েছেন।
বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু হয়েছে গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী টিকা নিলেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি করোনার টিকা নেন শেখ রেহানা।
গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।















