ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নজরুল ইসলাম (৫২) নামের জেলা বিএনপির নেতা আহত নজরুল ইসলাম সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থায় আশংকাজনক থাকায় গত শনিবার সন্ধ্যায় থেকে হাসপাতালে আইসিইউতে নেয়া হচ্ছে।তার সুস্ততা কামনা করে দেশ-বিদেশে সামাজিক গন্যমাধ্যম দোয়া প্রার্থনার ভাইরাল হয়েছে। তাকে দেখতে হাসপাতালে গত শনিবার রাতে বিএনপির কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আমহদ মিলন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নিবার্হী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান,উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ,সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনসহ শতাধিক নেতাকর্মীরা তার খোজ খবর নেন। গত শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের বুড়াইরগাঁও বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মুল্লাআতা গ্রামের মৃত গোলাম রব্বানীর পুত্র, গোবিন্দগঞ্জের জননী ফার্মেসীর পরিচালক ও সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা যায়, প্রতিদিনের মতো গত শনিবার সকালে মোটর সাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জের জননী ফার্মেসীতে যাচ্ছিলেন নজরুল। বুড়াইরগাঁওবাজার এলাকায় পৌঁছা মাত্র সুনামগঞ্জ থেকে সিলেটগামী দ্রæত গতির যাত্রীবাহী বাস (নং-সিলেট-জ-১১-০০৬৪) তাকে ধাক্কা দেয়। এসময় তিনি ছিঁটকে সড়কের পাশে পড়ে হাতের হাড় ভেঙ্গে যায় এবং বুকের পাজরে মারাত্বকভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দূর্ঘটনার পর বাসটি ও চালকে আটক করেছেন জনতা। এ খবর পেয়ে সড়কের বদিরগাঁওস্থ জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাসটিকে জব্দ করেন। বাস জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের এএসআই নাজমুল ইসলাম। তিনি বলেন বাস ও চালক তাদের হেফাজতে আছে।গত শনিবার বিকাল থেকে তার অবস্থায় আশংকাজনক হওয়ায় তাকে হাসপাতালে আইসিইউতে (নিবিড় পরিচষা কেন্দ্র) আছেন।











