চুল পড়া বন্ধ করতে অনন্য আমলকীর তেল। এটি চুলের বৃদ্ধি বাড়ানোর পাশাপাশি চুল ঝলমলে করতেও অতুলনীয়। ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন আমলকীর তেল। এক বছর পর্যন্ত রেখে চুলে ব্যবহার করা যাবে এই তেল।
যা যা লাগবে
আমলকী- ১৫টি
কারি পাতা- ১/৪ কাপ
নারকেল তেল- ১/৪ কাপ
নারকেল তেল বা তিলের তেল- ২/৩ কাপ
ভিটামিন ই ক্যাপসুল- ৫টি
যেভাবে বানাবেন
আমলকী ধুয়ে শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। ছুরি দিয়ে শাঁস আলাদা করে কেটে ভেতরে থাকা বিচি ফেলে দিন। কারি পাতা ও ১/৪ কাপ নারকেল তেল দিয়ে মিহি করে ব্লেন্ড করে তৈরি করুন মিশ্রণ।















