ADVERTISEMENT
ক্রমেই আরও জটিল হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। ডাবল মিউট্যান্টের পর ট্রিপল মিউট্যান্টও শনাক্ত হয়েছে। কদিন আগেই দৈনিক সংক্রমণের বিশ্বরেকর্ড তৈরি হয়েছে দেশটিতে। গত কয়েক দিন ধরে তিন লাখের বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ছে। বিশেষ করে রাজধানী দিল্লির অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। সংকটের মুখে পড়েছে সেখানকার চিকিৎসা ব্যবস্থা। হাসপাতালগুলো তীব্র অক্সিজেন-সংকটে পড়েছে। আইসিইউ এমনকি সাধারণ বেড-ও খালি পাওয়া যাচ্ছে না।
ADVERTISEMENT
ADVERTISEMENT
Total Page Visits: 223 - Today Page Visits: 2



















