• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home ইউকে

নিজেদের হেফাজতেই ব্যস্ত হেফাজতে ইসলাম

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
৬ মে ২০২১
in ইউকে
0
49
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের কমপক্ষে ৩০ নেতা আটক হয়েছেন গত একমাসে। ২০১৩ সালের শাপলা চত্বর ও সাম্প্রতিক আন্দোলন-তাণ্ডবের মামলায় আটক হয়েছেন আরও শতাধিক কর্মী । সংগঠনের সাবেক আমির আহমদ শফীর মৃত্যুর নেপথ্যেও অভিযোগ বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে। অন্যান্য নেতাকর্মীরাও আছেন গ্রেফতার আতঙ্কে। বিভিন্ন মামলার বিচার শুরু হলে হতে পারে কারাদণ্ডসহ বিভিন্ন শাস্তি। ইতোমধ্যে মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের মুক্তির দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছেন হেফাজতে ইসলামের নেতারা। বলা যায় হেফাজত এখন নিজেদের হেফাজতেই ব্যস্ত।

কৌশল হিসেবে কমিটির বিলুপ্তি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় কঠোর অবস্থান নেয় সরকার। একাধিক মামলায় দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে অনেককে ২০১৩ সালে শাপলা চত্বর ঘটনায়, আবার কাউকে সাম্প্রতিক ঘটনার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এমন পরিস্থিতিতে কৌশল হিসেবে হেফাজতের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তি করা হয় ২৬ এপ্রিল। একই দিনে আহ্বায়ক কমিটিও করা হয়। যেখানে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মুহিব্বুল্লাহ বাবুনগরী, আমির পদে জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব পদে নুরুল ইসলাম জিহাদী।

নাম প্রকাশে অনিচচ্ছুক হেফাজতে ইসলামের এক নেতা বলেন, বিভিন্ন ঘটনায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা যে যার মতো করে বক্তব্য, বিবৃতি দিয়েছেন। এতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। কমিটি থাকলে একেক জন একেক বক্তব্য বিবৃতি দিতে পারেন, তাতে পরিস্থিতি আবার ঘোলাটে হতে পারে। এজন্য কমিটি বিলুপ্ত করা হয়েছে। অস্তিত্ব রক্ষার স্বার্থে করা হয়েছে আহবায়ক কমিটি।

বড় যারা গ্রেফতার

জানা গেছে, মোদির বাংলাদেশ আগমনে সংগঠনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গত ২৫, ২৬ ও ২৭ মার্চে দেশজুড়ে সহিংসতার চালায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। সে সময়ে সরকারি অফিস, স্থাপনা ধ্বংসের পাশাপাশি অন্তত ১৭ জনের প্রাণহানি হয়।

ADVERTISEMENT

এরপরই ১১ এপ্রিল থেকে বিভিন্ন মামলায় হেফাজতের নেতাদের গ্রেফতার শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। হেফাজতে ইসলামের আলোচিত নেতাদের মধ্যে গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদের, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, সহকারী মহাসচিব মাওলানা মনঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামাবাদী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হারুন ইজহার, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা আতাউল্লাহ আমেনী, কেন্দ্রীয় কমিটির সহঅর্থসম্পাদক ও ঢাকা মহানগরী কমিটির সহসভাপতি মুফতি ইলিয়াস, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি শরীফ উল্লাহ, ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি মাওলানা কোরবান আলী, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ প্রমুখ।

জানা গেছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের ১৩ দফা দাবি নিয়ে আন্দোলনের সময় তাণ্ডবের ঘটনায় ৫৩টি মামলা হয়। হেফাজতের সঙ্গে সরকারে সমঝোতার কারণে এতোদিন মামলাগুলোর তদন্ত থেমে ছিল। সম্প্রতি হেফাজতে ইসলাম ফের সহিংসতা শুরু করলে নতুন মামলার পাশাপাশি পুরনো মামলাগুলোও সচল হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে নারীসহ জনতার হাতে মামুনুল হকের ধরা পড়া ও তার বিরুদ্ধে ধর্ষণ মামলা- নতুন করে বিতর্কের মধ্যে ফেলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশকে।

শফীর মৃত্যু নিয়ে তদন্ত

অন্যদিকে হেফাজতের প্রয়াত আমির আহমেদ শফীর মৃত্যুর জন্য সংগঠনের কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল তার পরিবার ও অনুসারীদের। শফীর মৃত্যুর পর তার অনুসারীদের অনেকেই বাদ পড়েন নতুন কমিটি থেকে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ বিষয়ে তদন্ত করে।

চট্টগ্রামের একটি আদালতে পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেখানে ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। যার মধ্যে হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীও রয়েছেন। যদিও বাবুনগরী এ তদন্ত প্রতিবেদন প্রত্যাখান করেন।

এদিকে গ্রেফতার শুরুর পর থেকেই সরকারে সঙ্গে আলোচনার জন্য তৎপর হয় হেফাজতে ইসলামের নেতারা। কয়েকদফা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। ১৯ এপ্রিল রাতে নুরুল ইসলাম জিহাদীসহ অন্য নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

অন্যদিকে, শফীর অনুসারীরাও হেফাজতে ইসলামের নেতৃত্বে আসতে তৎপরতা চালাচ্ছেন। রবিবার রাতে মুফতি ফয়জুল্লাহ, মাঈনুদ্দীন রুহী, হাসনাত আমিনী, আলতাব হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

নতুন কর্মসূচি নয়

ADVERTISEMENT

আপতত নতুন কোনও ইস্যুতে কর্মসূচি বা আন্দোলেন না যেয়ে নিজেদের সুরক্ষা নিয়েই তৎপর হেফাজতে ইসলাম। হেফাজতের এক নেতা বলেন, এখন আন্দোলনের সময় নয়। সংগঠনের নেতাকর্মীরা হুমকির মুখে। তাদের নিরাপত্তাই এ মুহূর্তে আমাদের কর্তব্য। যে কোনও কৌশলেই হোক নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে বলে জানান তিনি।

ADVERTISEMENT

সর্বশেষ ৪ মে প্রায় আড়াই ঘণ্টা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আহবায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে নেতাদের অন্যতম দাবি ছিল নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার।

হেফাজতের সাবেক মহাসচিব নুরুল ইসলাম জিহাদী বাংলা ট্রিবউনকে বলেন, গ্রেফতার আতঙ্কে শুধু হেফাজত নয়, সাধারণ মুসল্লিরাও আছেন। আমরা গ্রেফতার ও হয়রানির বন্ধের দাবি জানিয়েছি। যেসব মামলা হয়েছে তা প্রত্যাহারের অনুরোধ করেছি। দাবিগুলো মন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছি। মন্ত্রী আমাদের কথা শুনেছেন, আশ্বাস দিয়েছেন।

Total Page Visits: 241 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

যুক্তরাজ্যে লন্ডনের ক্রয়ডন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের শেরওয়ান চৌধুরী।

Next Post

নিজেই পরীক্ষা করুন হার্ট, ৯০ সেকেন্ডে!

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

নিজেই পরীক্ষা করুন হার্ট, ৯০ সেকেন্ডে!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

সিলেটের আকাশ খোলা হোক !

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    207 shares
    Share 83 Tweet 52

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In