বিশ্বনাথ উপজেলার দ্বীনি প্রতিষ্ঠান দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার জন্য আহবান করা ১০ লক্ষ টাকার একটি চ্যারিটি আপিলে ২৪ ঘন্টায় ১১লক্ষ ১৬হাজার ৯শত ৬০টাকা দান করেছেন দৌলতপুর গ্রামবাসী। এতো কম সময়ে মহতি এই কাজে সাড়া দিয়ে এক অনন্য নজির স্থাপন করলেন দানশীল ব্যক্তিরা। এই অর্থ দিয়ে মাদ্রাসার জন্য ভূমি ক্রয়,পুকুর খনন ও ঘাট পাকাকরণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

মহতি এ কাজে গ্রামের প্রবাসীরা স্বতস্ফুর্তভাবে এগিয়ে আসার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান, সেক্রেটারি মোঃ আব্দুল ফাত্তাহ চৌধুরী(তৈয়ব মিয়া) ও মাদ্রাসা সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ সাহাব উদ্দিন।















