সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই হাসপাতালে চিকিৎসক রয়েছেন ৪জন। নার্স (সেবিকা) ৬জন। ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে শয্যা রয়েছে মাত্র ১২ টি। উপজেলার জনবহুল এলাকায় এ হাসপাতালটির অবস্থান থাকায় এখানে রোগীর সংখ্যা উপজেলা সদর হাসপাতালের চেয়ে কয়েক গুন ও বেশি।
হাসপাতালে ক্লার্কের পদ ও নাইট গার্ডের পদ শূন্য রয়েছে। ওয়ার্ডবয় চারজনের মধ্যে আছেন দুইজন। সুইপার চারজনের মধ্যে একজন থাকলেও প্রয়োজনে তাকে পাওয়া যায় না বলে চিকিৎসকরা অভিযোগ করেন। এক্সরে আছে টেকনিশিয়ান নেই। জেনারেটর থাকলেও তেল খরচের জন্য জেনারেটর ব্যবহার করা হয় না। নেই কোনো সরকারি এ্যাম্বুলেন্স।
সরেজমিন হাসপাতালে গেলে দেখা যায়, রোগী চিকিৎসাধীন আছেন চারজন। সেবিকা আমেনা নাহিদের বিরুদ্ধে রয়েছে গাইনী ডাক্তার সেজে রোগীদের সঙ্গে নানা প্রতারনা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে।
হাসপাতালে চিকিৎসাধীন চৌকা গ্রামের এমরান আহমদ(২০) শীল্প নিয়ে হাসপাতালে উপরে তলা গেলে আমেনা নাহিদ সেবিকা তার কাছে টাকা দাবি করলে সে কথা মতো টাকা না দেয়ায় জরুরী ইনজকশন তাকে না দিয়ে তার উপর হাত তোলা ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন কৈতক গ্রামের আছকির আলী ডাইভার।
তার নানা অনিয়ম দুনীতির হয়রানি প্রতিবাদে এলাকাবাসি উদ্দ্যোগে হাসপাতাল থেকে আমেনা নাহিদের অপসারনের করেছেন আলহাজ্ব খলিলুর রহমান তালুকদারসহ শতাধিক ব্যক্তিরা। মনিরজ্ঞাতি গ্রামের সারোয়ার (৩)। তাদের সাথে থাকাআত্মীয়রা জানান, হাসপাতাল থেকে ভর্তি রোগীদের কোনো ধরনের ঔষধ দেয়া হয় না। সব ঔষধ বাহির থেকে কিনে আনতে হয়।
হাসপাতালে জরুরি বিভাগ থাকলেও জরুরি মেডিকেল অফিসার নেই। রোগীর চেয়ে ঔষধের বরাদ্ধ এখানে অনেক কম। ২০০৭ সালে কৈতক হাসপাতাল ২০ শয্যায় উন্নিত করা হয়। খাতা কলমে থাকলেও কোনো কার্যক্রম এখানে নেই। ডাক্তার ও সিনিয়র নাস আমেনা নাহিদের মধ্যে হাসপাতালে রোগী প্রাইভেট দেখা নিয়ে দু` পক্ষের মাঝে তাদের কোন্দল চরম আকার ছড়িয়ে পড়ছে বলে এলাকাবাসি অভিযোগ করেন ।
কৈতক হাসপাতালে চিকিৎসক মোজাহারুল ইসলাম তার বিরুদ্ধে আনীত বিষয়টি অস্বীকার করে হাসপাতালের আরএমও চিকিৎসক মোজাহারুল ইসলাম জানান, আমেনা নাহিদের এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তার নানা অত্যাচারে অতিষ্ট হাসপাতালে সবাই। এছাড়া
প্রতিদিন হাসপাতালের আউট ডোরে ২শ`থেকে ৩ শ রোগীর ব্যবস্থাপত্র দেয়া হয়।











