ফিনান্সিয়াল টাইমস, লা মন্ডে, সিএনএন, গার্ডিয়ান ও ব্লুমবার্গসহ বেশ কয়েকটি খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যমের ওয়েবসাইট ক্রাশের ঘটনা ঘটেছে। আক্রান্ত হওয়ার দাবি করেছে আল-জাজিরাও। মঙ্গলবার হঠাৎ করেই বিশ্বজুড়ে গণমাধ্যমগুলোর ওয়েবসাইট কেনো ক্রাশ করলো তার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এসময় ওয়েবসাইটগুলোতে ঢুকলে নানা ধরণের ত্রুটি বার্তা দেখানো হচ্ছিল। যদিও কয়েক ঘন্টার মধ্যেই সব স্বাভাবিক হয়ে আসে। স্থানীয় সময় সকাল ১০ টায় ফ্রান্সের লা মন্ডে গণমাধ্যমটির ওয়েবসাইট ক্রাশ করে। এরপর বড় বড় আরো একাধিক গণমাধ্যমগুলোও একই সমস্যায় পড়ে। বিবিসি ও নিউ ইয়র্ক টাইমসও কিছু সময়ের জন্য বন্ধ থেকে আবারো চালু হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমাজনের সাইটগুলোতে এই বিভ্রাট দেখা গিয়েছে। যদিও এখন পর্যন্ত আমাজন এ বিষয়ে কিছু জানায়নি।।











