• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home ইউকে

করোনা সঙ্গে নিয়েই বাঁচতে শিখতে হবে: বরিস জনসন

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
৫ জুলাই ২০২১
in ইউকে
0
63
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁর দেশের জনগণের উদ্দেশে বলেছেন, কারোনা সঙ্গে নিয়েই বেঁচে থাকা শিখতে হবে। আজ সোমবার করোনা ভাইরাস বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়ে ঘোষণা দেয়ার কথা তার। এ সময়ে তিনি জনগণের প্রতি ওই আহ্বান জানাবেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তিনি বৃটেনের বিধিনিষেধ গত ২১শে জুন তুলে নেয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু উচ্চ মাত্রায় সংক্রমণযোগ্য ডেল্টা ভ্যারিয়েন্টের আধিক্যের কারণে এবং বিজ্ঞানীদের পরামর্শে তিনি বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করেন। বর্তমানে বৃটেনে যেসব মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন তার প্রায় সবই এই ভ্যারিয়েন্টের কারণে। কিন্তু অর্থনৈতিক এবং জনগণের মানসিক অবস্থা বিবেচনা করে তিনি আগামী ১৯ শে জুলাই থেকে বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দিতে পারেন। এ জন্য আজ সোমবার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বরিস জনসনের।

ADVERTISEMENT

অন্যদিকে এ ইস্যুতে পার্লামেন্টে বক্তব্য রাখার কথা স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের।

ইউরোপিয়ান দেশগুলোতে রাশিয়ার পরেই করোনা ভাইরাসে বৃটেনে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। এ সংখ্যা কমপক্ষে এক লাখ ২৮ হাজার। কিন্তু আস্তে আস্তে সেখানে তৃতীয় দফার লকডাউন শেষ করে আনা হচ্ছে। কিছু এলাকায় এখনও বিধিনিষেধ আছে। এখনও নাইটক্লাবগুলো খোলার অনুমতি দেয়া হয়নি। বড় কোনো ইভেন্ট পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে আয়োজন করার অনুমতি নেই। প্রকাশ্যে সব রকম সার্ভিস চালু হয়নি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, যদি বিধিনিষেধ তুলে নেয়া হয় তাহলে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে বলে ইঙ্গিত দিচ্ছে সর্বশেষ পরিস্থিতি। তবে টিকা দেয়ার ফলে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যা দুর্বল হয়েছে। ডিসেম্বরে বিশ্বে সবার আগে প্রথম করোনার টিকা শুরু করা হয়। এখন পর্যন্ত প্রাপ্ত বয়স্কদের মধ্যে শতকরা প্রায় ৬৪ ভাগকে দুই ডোজ টিকা দেয়া হয়ে গেছে। ওদিকে সংবাদ সম্মেলনের আগে দেয়া এক বিবৃতিতে জনসন বলেছেন, আমরা কিভাবে জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে পারি, সে বিষয়ে আজ সোমবার ঘোষণা দেয়া হবে। কিন্তু এখনও করোনা মহামারি শেষ হয়ে যায়নি। তাই জনগণকে করোনা ভাইরাসের সঙ্গে বসবাস করা শিখতে হবে। এক্ষেত্রে তাদেরকেই তাদের জীবন নিয়ে বিচার করতে হবে। কয়েক দিন ধরেই বৃটিশ সরকার সাধারণ মানুষজনকে সাধারণ জ্ঞান ব্যবহার এবং প্রকাশ্যে বেরুনোর সময় মুখে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়ে আসছে। তবে স্কটিশ সরকার আরো সতর্ক অবস্থান নিচ্ছে।

কিন্তু মাস্ক পরার মাধ্যমে বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা নিয়ে সরকারের কড়া সমালোচনা করেছেন কিছু শিক্ষাবিদ। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব সেইন্ট অ্যানড্রুসের সমাজবিজ্ঞানের প্রফেসর স্টিফেন রিচার বলেছেন, এমন একজন স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে ভয় পেতে হচ্ছে, যিনি সব নিরাপত্তা ব্যক্তিগত পছন্দের ওপর ছেড়ে দিতে চাইছেন। তিনি বলেন, তাদের আচরণ আমার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। আচরণগত পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ প্রফেসর সুসান মিচি’ও সরকারের সমালোচনা করেছেন। বলেছেন, কমিউনিটি সংক্রমণকে অনুমোদন দেয়ার মাধ্যমে আমরা অতি বেশি হারে নতুন ভ্যারিয়েন্টকে ছড়িয়ে পড়তে দিচ্ছি। সপ্তাহান্তে বৃটিশ মেডিকেল এসোসিয়েশন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দিনে সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার। যেহেতু আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাই কিছু বিধিনিষেধ অব্যাহত রাখা উচিত।

Total Page Visits: 159 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

ভয়ে টিকা নেননি, ডেল্টা ভ্যারিয়েন্টে প্রাণ গেলো নারীর

Next Post

খালেদা জিয়াকে কারাগারের বাইরে রাখা ভুল হয়েছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

খালেদা জিয়াকে কারাগারের বাইরে রাখা ভুল হয়েছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 137 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
Screenshot

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২৬ ডিসেম্বর ২০২৫
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In