• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home ইউকে

স্বাস্থ্য অধিদফতরের পরামর্শই মানছে না সরকার!

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
১৫ জুলাই ২০২১
in ইউকে
0
49
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

চলতি জুলাই মাসকে ‘কঠিন’ বলে আখ্যায়িত করেছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতর বলছে, জুনে যত রোগী শনাক্ত হয়েছিল, সে পরিমাণ শনাক্ত হয়েছে জুলাইয়ের ১৪ দিনে। সংক্রমণ ও মৃত্যুর এ গতি আরও বাড়বে যদি সময়মতো ব্যবস্থা নেওয়া না হয়। এ অবস্থায় পশুর হাট না বসানোর সুপারিশ করেছিল অধিদফতর। কিন্তু শনিবার (১৭ জুলাই) থেকে রাজধানীতে বসছে হাট।

গত ২৪ ঘণ্টায় (১৪ জুলাই) দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১০ জন। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো দেশে একদিনে মৃত্যু ২০০-এর বেশি। গতকাল (১৩ জুলাই) ২০৩ জন, ১২ জুলাই ২২০ জন ও ১১ জুলাই ২৩০ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

গত এক সপ্তাহের মধ্যে শেষের চারদিন বাদ দিলেও মৃত্যুর সংখ্যা কম নয়। ১০ জুলাই মারা যান ১৮৫ জন, ৯ জুলাই ২১২ জন ও ৮ জুলাই ১৯৯ জনের মৃত্যুর কথা জানিয়েছে অধিদফতর। ১৪ জুলাইসহ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ছাড়িয়েছে ১৭ হাজার।

ADVERTISEMENT

দেশে করোনার সংক্রমণ গত ডিসেম্বরে কমে এলেও এ বছরের মার্চে ঊর্ধ্বমুখী হয়। গত প্রায় এক মাস ধরে পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতায় সবচেয়ে বেশি রোগী যেসব দেশে শনাক্ত হচ্ছে তাদের মধ্যে বাংলাদেশ অষ্টম। মৃত্যুর তালিকাতেও তাই।

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সরকার গত ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করে। কিন্তু আগামীকাল ১৫ জুলাই ভোর থেকে ২১ জুলাই পর্যন্ত আটদিন বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে সরকার। এই শিথিল বিধিনিষেধ নিয়ে খোদ শঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতর জানাচ্ছে, এতে দেশব্যাপী সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ADVERTISEMENT

অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর মনে করে বিধিনিষেধ শিথিল করায় সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।’

তিনি আরও জানান, ‘জুনে এক লাখ ১২ হাজার ৭১৮ জন রোগী শনাক্ত হয়েছিল। জুলাইয়ের ১৪ দিনে আমরা এত রোগী পেয়ে গেছি। এই মাসের আরও ১৬ দিন বাকি আছে।’

ADVERTISEMENT

‘স্বাস্থ্যবিধি ও প্রতিরোধে ব্যবস্থা না নেওয়া হলে আরও দুই সপ্তাহ এমন মৃত্যু চলতে পারে। এমনকি এ প্রবণতা টানা তিন সপ্তাহও গড়াতে পারে।’ বলেন অধ্যাপক রোবেদ আমিন।

বিধিনিষেধ শিথিল নিয়ে আপত্তি রয়েছে জাতীয় কারিগরি পরার্মশক কমিটিরও। কমিটির একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে শঙ্কার কথা জানিয়ে বলেছেন, এই শিথিলতার সুযোগে সংক্রমণ কোথায় যাবে তা আঁচ করা মুশকিল।

এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীর দুই সিটি করপোরেশনে ১৯টি অস্থায়ী পশুর হাট বসছে। এ ধরনের হাট না বসানোর সুপারিশ করেছিল স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম গত ৫ জুলাই বলেন, স্বাস্থ্য অধিদফতর সুপারিশ করছে কোরবানির হাট ফিজিক্যাল না করে অনলাইনে করতে।

গতবছর পশুর হাট বসায় সংক্রমণ বেড়ে গিয়েছিল বলে মনে করিয়ে দেন তিনি। সেটার কারণে পরে সংক্রমণ নিয়ন্ত্রণে বেশ সময় লেগেছিল।

গতবছরও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে পশুর হাট না বসানোর সুপারিশ করেছিল কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্ট অন্য ভ্যারিয়েন্টের চেয়ে বেশি আগ্রাসী। তারপরও মানুষ লকডাউন মানতে চায় না। এ কারণেই সংক্রমণ বাড়ে। তার প্রমাণ হাসপাতালের রোগীর সংখ্যা। প্রায় সব হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী, আইসিইউ বেডও কম।’

‘স্বাস্থ্য বিভাগ সবসময় বলে এসেছে, স্বাস্থ্যবিধি না মানা হলে হাসপাতালে জায়গা দেওয়া যাবে না।’ এমনটা জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার ঈদের অনুভূতির কথা মেনে এমনটা করেছে। সকলেই জানে দেশে করোনার পরিস্থিতি কেমন। কিন্তু মানুষের দাবিতে, দোকানদারের দাবিতে সরকার লকডাউন খুলে দিলো। এখন মানুষের দায়িত্ব হলো স্বাস্থ্যবিধি মেনে চলা।’

মন্ত্রী আরও বলেন, ‘লকডাউন স্বাস্থ্য মন্ত্রণালয় একা দেয় না। আরও ১০টা মন্ত্রণালয় আছে। সবারটা মিলিয়ে একটা সিদ্ধান্ত সরকার জানিয়ে দেয়। আর সরকারকে তো আমরাই কেবল পরামর্শ দিচ্ছি না, অন্য মন্ত্রণালয়ও দিচ্ছে।’

Total Page Visits: 171 - Today Page Visits: 2
ADVERTISEMENT
Previous Post

বিধিনিষেধ প্রত্যাহার হলেও লন্ডনে গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক: মেয়র সাদিক খান

Next Post

ব্রিটেনে বর্ণবাদ বাড়ছে মারাত্মকভাবে

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

ব্রিটেনে বর্ণবাদ বাড়ছে মারাত্মকভাবে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 136 Followers
  • 206k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In