• যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • Home
বুধবার, জুন ১৭, ২০২৬
  • Login
  • Register
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
Live TV
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য
No Result
View All Result
MAH London News 24
No Result
View All Result
Home ইউকে

প্রতারণায় সম্পত্তি থেকে বঞ্চিত প্রবাসী নারী

এমএএইচ লন্ডন নিউজ২৪ by এমএএইচ লন্ডন নিউজ২৪
১৭ আগস্ট ২০২১
in ইউকে
0
42
VIEWS
FacebookWhatsAppTwitterEmail
ADVERTISEMENT

আপন ভাইবোনদের জালিয়াতি ও প্রতারণার কারণে প্রাপ্য সিলেটের এক প্রবাসী নারী সম্পদ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন।

তার অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় জাল উত্তরাধিকারী সনদপত্র ও বাটোয়ারানামা তৈরি করে ভাই-বোনেরা পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা করে নিয়েছেন। শুধ তাই নয় দখলে নেওয়া জমিজামা বিক্রি করে দিচ্ছেন তারা।

শনিবার সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মোছা. শেখার বেগম নামে ওই প্রবাসী নারী। এসময় তিনি ভূমি প্রতারক চক্রের হাত থেকে নিজের প্রাপ্য সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানান।

শেখার বেগম সিলেট নগরের জালালাবাদ থানাধীন কুশিয়ারা হাওলাদার পাড়ার ১৬ নং বাসার মৃত আব্দুল মালিক চৌধুরীর স্ত্রী। সংবাদ সম্মেলনে শেখার বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে আজিজুল মালিক চৌধুরী লিটন।

ADVERTISEMENT

সংবাদ সম্মেলনে শেখার বেগম বলেন, ‘আমরা ৬ বোন ও দুই ভাই। এর মধ্যে আমি দীর্ঘদিন থেকে  আমেরিকা অবস্থান করছি। ২০১৯ সালের ১৭ জুন আমার ভাই আমার ভাই কামাল উদ্দিন তালুকদার মারা যান। তার কোনো ছেলে সন্তান না থাকায় প্রচলিত আইন অনুযায়ী তার সকল সম্পত্তি ৬শতক করে আমরা প্রত্যেক ভাইবোন প্রাপ্য। কিন্তু আমি বিদেশে অবস্থান করায় আমার অবর্তমানে আমার নাম বাদ দিয়ে জাল উত্তরাধিকারী সনদপত্র ও বাটোয়ারানামা তৈরি করে আমার ভাইয়ের অংশ হতে প্রাপ্য ৬ শতক ভূমি দেশে থাকা বাকি ভাই-বোনেরা ভাগ-বাটোয়ারা করে নেন এবং পরে আমার অংশের সেই ভূমি থেকে বেশিরভাগ জায়গাই বিক্রি করে ফেলেন। সেই জায়গার অবস্থান হচ্ছে- সিলেট সদর সাব রেজিস্ট্রারি অফিসের আওতাভুক্ত সিলেট জালালাবাদ থানাধীন ব্রাক্ষ্মনাসন মৌজার জে.এল নং এস.এ ৭৭, এস.এ ১৫৭ নং খতিয়ানের এস.এ ১৪৪, ১৪৫, ১৪৬, ৫০১, ৫০২, ৫০৩, ৫০৪, ৩৪২, ৩৪৪, ৩৪৫, ৩৪৭ ও ৩৪৮ দাগে।’

ADVERTISEMENT

তিনি আরও বলেন, ‘আমার মা পৈত্রিক সূত্রে আরও প্রায় ৪৭ শতক জায়গা প্রাপ্ত হন। সেই জায়গা থেকে আমি আরও প্রায় ৮ শতক জায়গা প্রাপ্য হই। বর্তমান রেকর্ড অনুযায়ী সে জায়গার অবস্থান হচ্ছে- সিলেট সদর সাব রেজিস্ট্রারি অফিসের আওতাভুক্ত সিলেট জালালাবাদ থানাধীন ব্রাক্ষ্মনাসন মৌজার জে.এল নং ৬৬, ১১৯০ নং খতিয়ানের ৫৩৮ নং ডিপি’র ১২১৯, ১২২০, ১২১৩ ও ১২১৪ দাগে। ২০২০ সালে আমার মা মারা যাওয়ার কারণে সেই জায়গা থেকেও আমাকে বঞ্চিত করার পায়তারা করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করে শেখার বেগম বলেন, ‘আমাকে আমার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করার মূল হোতা আমার ভাই মৃত কামাল উদ্দিন তালুকদারের স্ত্রী সাবিনা ইয়াসমিন ও আমার বোন মোছা. রেখা বেগমের ছেলে আব্দুর রাজ্জাক রাজন (৪০)। সে আখালিয়া কালিবাড়ি এলাকার হাওলাদার পাড়ার ব্লক কুশিয়ারার ১৮ নং বাসার আব্দুল হেকিমের ছেলে। সাবিনা ইয়াসমিনের মদদে ও নির্দেশে রাজনই জালিয়াতির মাধ্যমে আমার নাম বাদ দিয়ে জাল উত্তরাধিকারী সনদপত্র ও বাটোয়ারানামা দলিল তৈরি করে ভাইয়ের অংশ থেকে পাওয়া আমার প্রাপ্য সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে এবং মায়ের সূত্রে পাওয়া জমিও আমাকে না দিয়ে বিক্রি করে ফেলার পায়তারা করছে।’

ADVERTISEMENT

তিনি আরও বলেন, ‘বিষয়টির সমাধান ও আমার সম্পত্তি ফিরে পাওয়ার লক্ষ্যে চলতি বছরের ৩১ মার্চ দেশে এসে বারবার রাজনের সঙ্গে দেখা এবং যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হই। আমাকে আমার প্রাপ্য সম্পত্তি ফিরিয়ে না দিয়ে আমাকে এবং আমার প্রবাসী সন্তানদের ফোনে গালিগালাজ করে হুমকি-ধমকি  দিচ্ছেন রাজন। ভূসম্পত্তি ফিরে পেতে গত ২৭ জুন সিলেট জেলা যুগ্ম জজ (দ্বিতীয়) আদালতে মামলা দায়ের করেছি। যার স্বত্ব (বাটোয়ারা) মোকদ্দমা নং- ১১০/২০২১ ইং। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে নিজের সম্মপত্তি ফিরে পেতে ভূমি জালিয়াত প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনয়ি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

Total Page Visits: 221 - Today Page Visits: 1
ADVERTISEMENT
Previous Post

নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন নির্বাচন

Next Post

২০ হাজার আফগানকে স্বাগত জানাবে যুক্তরাজ্য

এমএএইচ লন্ডন নিউজ২৪

এমএএইচ লন্ডন নিউজ২৪

Next Post

২০ হাজার আফগানকে স্বাগত জানাবে যুক্তরাজ্য

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

STAY CONNECTED

  • 137 Followers
  • 206k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

১৬ নভেম্বর ২০২০

ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

২৫ জানুয়ারি ২০২১

দলে দলে ব্রিটেন ছাড়ছে অভিবাসীরা

১৭ জানুয়ারি ২০২১
Priti Patel said the move would be a 'significant moment in history' (Image: TELEGRAPH)

ব্রিটেনের সংসদে নতুন অভিবাসন আইন পাশ ! দক্ষ অভিবাসীদের ব্রিটেনে আসতে অগ্রাধীকার দেয়া হবে

১২ নভেম্বর ২০২০

রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন

রায়হান আহমেদের হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানব বন্ধন 

অভিযুক্ত আকবর 

এসআই আকবর যাতে দেশ থেকে পালাতে না পারে –  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইমিগ্রেশন সেন্টারে চিঠি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: লন্ডন, এসেক্সে, ইয়র্কে শনিবার থেকে আরো কড়াকড়ি হচ্ছে

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ জানুয়ারি ২০২৬

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৫ জানুয়ারি ২০২৬
ADVERTISEMENT

Follow Us

MAH London News 24

About Us

MAH LONDON NEWS 24

MAH London News 24 is the trading name of MAH 2020 Ltd. Registered Address: Room 1, 112-116 Whitechapel Road, London, E1 1JE.
Editor & CEO: M Abdul Hamid . Contact: 07958486881
Email: mahtv.uk@gmail.com

  • ব্রিটেনে বাড়ি ভাড়ার নতুন নিয়ম ! শুরু হচ্ছে এ মাসেই

    245 shares
    Share 98 Tweet 61
  • ব্রিটেনে ৬ মিলিয়ন মানুষকে ১০০০ পাউন্ড করে বেনিফিট এবং জ্বালানি তেলের দাম £০•৫ বাড়ানোর প্রস্তাব

    206 shares
    Share 82 Tweet 52

Recent News

পূর্ব লন্ডনে এমসি কলেজের কিংবদন্তি দুই অধ্যাপকের বর্ণাঢ্য সংবর্ধনা

১৮ মে ২০২৬

সিলেটের আকাশ খোলা হোক !

২৫ ফেব্রুয়ারি ২০২৬

© 2022 MAH London News 24

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • হোম
  • ইউকে
  • সিলেটের সংবাদ  
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি
  • খেলাধুলা
  • বিনোদন
  • সাহিত্য
  • ধর্ম
  • প্রবাসী 
  • ফিচার নিউজ
  • রাজনীতি
  • সোশ্যাল মিডিয়া
  • মৌলভীবাজার নিউজ
  • অন্যান্য

© 2022 MAH London News 24

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In