চট্রগ্রাম প্রতিনিধি: লকডাউন ও বৈরি আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে ফটিকছড়ির ১০ নং সুন্দরপুর ইউনিয়ন, কারকুন বাড়িতে খতমে কোরআন ও মোনাজাতের মাধ্যমে শুভ উদ্বোধন করা হল আজিম শরীফ-রওশন আরা হেফজখানা ও এতিমখানার নামফলক ও ভিত্তিপ্রস্তর।
নামফলক এর শুভ উদ্বোধন করেন ১০ নং সুন্দরপুর ইউপি চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতা জনাব মোঃ শাহনেওয়াজ। এ সময় তিনি রওশন ডট অরগের চেয়ারম্যান জনাব ফয়সাল শরীফের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন এলাকার হতদরিদ্র এতিম ছোট ছোট ছেলেদের শিক্ষাদানে এ প্রতিষ্ঠান নির্মাণ এর কাজ যখন সম্পন্ন হবে তখন ব্যাপক ভূমিকা রাখবে। এজন্য তিনি এলাকাবাসীর সবাইকে ঐক্যবদ্ধভাবে এমন প্রতিষ্ঠানের পাশে থেকে পূর্ণাঙ্গ সামাজিক সহায়তার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি এই প্রতিষ্ঠান এর যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য রওশন ডট অরগ যুক্তরাজ্য ভিত্তিক একটি চ্যারিটি সংগঠন। এটি ২০১৭ সাল থেকে যুক্তরাজ্য এবং বাংলাদেশে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়াও আমেনা কলোনির নাম ফলক উদ্বোধন করা হয়। এ কার্যক্রম পরিচালনা করবেন দৈনিক নয়াবাংলার সিনিয়র রিপোর্টার জনাব সাইফুর রহমান সাইফুল। তিনি জানান অদূর ভবিষ্যতে বৃদ্ধাশ্রম, কারিগরি বিদ্যালয়সহ নানাবিধ জনকল্যাণ প্রকল্প হাতে নেয়া হবে।

















